• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
Headline
‘মেরে ফেলার হুমকি পেয়েছি’—বরখাস্তের ৪ দিন পর বাংলাদেশ কোচের বিস্ফোরক দাবি কাজাখস্তানকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে মেয়েদের জয়ের হ্যাটট্রিক ইউএস ওপেনে সিওনতেকের বিপক্ষে জিতেছেন ঝেং কিনওয়েন ব্রাজিলের বর্তমান দলটিকে নিয়ে কোনো আশার আলো দেখা যাচ্ছে না বিবাহ বিচ্ছেদের ভয়ে ভারতের কোচ হতে চান না আশিষ নেহরা সাফ গেমসে অংশ নিতে পাকিস্তানে যাবে ভারত এমবাপের ব্যালন ডি’অর জয়ের দাবি ‘ছেলেমানুষি ও করুণ বিলাপ’ ইতালিতে হামলা ও হেনস্তার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন কাঁদালো আবুল হায়াতের ‘সাড়ে তিন হাত মাটি’ নারী ও শিল্পীদের প্রতি দিন দিন মানুষ নিষ্ঠুর হয়ে যাচ্ছে : পিয়া জান্নাতুল

জায়েদ খানের সঙ্গে অভিনয়ে নিউইয়র্কের মেয়র মামদানি

Reporter Name / ৬১ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

প্রভাত বিনোদন: নতুন চমকে নিয়ে হাজির হলেন যুক্তরাষ্ট্র প্রবাসী চিত্রনায়ক জায়েদ খান! জানালেন, তার অভিনীত একটি শর্টফিল্মে তার সঙ্গেই অভিনয় করেছেন নিউইয়র্ক সিটির বর্তমান মেয়র জোহরান কোয়ামে মামদানি। জন কবির এবং সাদ আল আমীন পরিচালিত এই শর্টফিল্মটির নাম ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’ (এপিসোড ২)। এর আগে গত মার্চে এর প্রথম এপিসোড রিলিজ হয়েছিল।
এ বিষয়ে জায়েদ জানান, এটি মূলত প্রবাসীদের গল্প নিয়ে নির্মিত। ২৭ মে বাংলাদেশ সময় রাত ৯টায় এটি রিলিজ হবে ঠিকানায়। তিনি বলেন, জোহরান মামদানি সরাসরি আমার সাথে এই শর্টফিল্মে অভিনয় করেছেন।
এই গল্পটা প্রবাসীদের নিয়ে। তার সঙ্গে অভিনয় করতে পারা শুধু আমার একার গর্ব নয়, আমি মনে করি লাল সবুজের বাংলাদেশের পতাকার গর্ব।
মামদানিকে যুক্ত করার বিষয়ে জায়েদ খান বলেন, এটা সম্ভব হয়েছে এখানকার ঠিকানার রুহিন হোসেন ও তার সহধর্মিণী আনুভা শাহীন হোসেনের কারণে। তারাই প্রজেক্টের জন্য মামদানিকে মেইল করেন। সেই সাথে আমার বিস্তারিত তাদেরকে জানান। এরপর কিছুদিন অপেক্ষা করতে হয়েছে। তারপর মেয়রের অফিস থেকে তার ডেট দিয়েছিলেন। সেই ডেট অনুযায়ী আমরা শুটিং করি।
জায়েদ আরও বলেন, তার (জোহরান মামদানি) এই প্রজেক্টে যুক্ত হওয়াটা আমার কাছে স্বপ্নের মতো। অভিনয় করার সময় তিনি পরিচালকের কথামতো অভিনয়ের চেষ্টা করছিলেন। কাজটি করে মনে হয়েছে তিনি অত্যন্ত খুশি হয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category