• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
Headline
হোমনায় ডাকাত সন্দেহে গ্রেপ্তার, মুক্তির দাবিতে সড়ক অবরোধ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেয়া কালি মুছে ভাইরাল রিকশাচালক সুপারিশকৃত বিচারকদের হবে ডোপ টেস্ট, বেঁধে দেয়া হলো সময় ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ ‘কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালকে ১০০০ শয্যায় উন্নীত করা হবে’: কৃষিমন্ত্রী এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ৩–৬ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেয়া হবে: মাহদী আমিন সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে ডিএসসিসির বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে : খাদ্যমন্ত্রী ক্ষতিকর উপাদানে তৈরি নকল ও ভেজাল পণ্যে বাজার সয়লাব শিক্ষার্থীদের ফলাফলের পাশাপাশি পাঠদানের কার্যকারিতাও মূল্যায়ন করতে হবে : ববি হাজ্জাজ

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হতে কয়েক বছর লাগতে পারে: আরামকো সিইও

Reporter Name / ১৫ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

প্রভাত ডেস্ক: বিশ্বজুড়ে অপরিশোধিত তেল ও পরিশোধিত জ্বালানির চলমান সংকট সামনে আরও তীব্র হতে পারে বলে সতর্ক করেছে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল সংস্থা ‘আরামকো’। সংস্থাটির প্রধান নির্বাহীর মতে, জরুরি ব্যবস্থার অধীনে উত্তোলন করা বৈশ্বিক জ্বালানি মজুত আগের জায়গায় ফিরিয়ে নিতে অন্তত দুই বছর সময় লেগে যেতে পারে। সোমবার লন্ডনে আয়োজিত বিশ্বখ্যাত ‘এনার্জি ইন্টেলিজেন্স’ সম্মেলনে এসব কথা বলেন আরামকোর প্রধান নির্বাহী (সিইও) আমিন নাসের।
আমিন নাসের বলেন, ‘যতক্ষণ না হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত হচ্ছে এবং বাজারে আত্মবিশ্বাস ফিরে আসছে, ততক্ষণ অপরিশোধিত তেলের বাজার ও বিশ্ব অর্থনীতি-উভয় দিক থেকেই জ্বালানির ওপর চাপ আরও বাড়বে।’
পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সরবরাহ শৃঙ্খলের অবস্থা তুলে ধরে তিনি আরও যোগ করেন, ‘এমনকি হরমুজ প্রণালি স্বাভাবিক হলেও, সাধারণ বৈশ্বিক চাহিদা মেটানোর পাশাপাশি খালি হয়ে যাওয়া জরুরি মজুতগুলো আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে অন্তত দুই বছর সময় লাগবে।’
বিশেষজ্ঞদের মতে, ভূ-রাজনৈতিক অস্থিরতা ও হরমুজ প্রণালির মধ্য দিয়ে জাহাজ চলাচলে প্রতিবন্ধকতার কারণে তেলের বিশ্ববাজারে এই অস্থিরতা ও সরবরাহ সংকট কাটতে দীর্ঘ সময় লাগতে পারে। সূত্র: আল-জাজিরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category