হাবিবুর রহমান, ডেমরা : রাজধানীর ডেমরায় র্যাব-১১ এর অভিযানে হেরোইন, বিদেশী পিস্তল ও গুলিসহ মো. রনি ভূঁইয়া (৩২) নামে গ্রেফতার যুবককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত| মঙ্গলবার দুপুরে ডেমরা থানা পুলিশ আদালতে পাঠালে ওই দিন বিকালেই বিকালেই আদালত তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন| গত সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ডেমরার মধ্য হাজিনগর এলাকার ১টি বহুতল ভবনের ষষ্ঠ তলা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১১| এ সময় তল্লাশি করে তার কাছ থেকে ১শ গ্রাম হেরোইন, ১ টি বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে| গ্রেফতার রনি ভূঁইয়া নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার জাঙ্গালীয়া এলাকার হাসান ভূঁইয়ার ছেলে| এ ঘটনায় র্যাব-১১ গ্রেফতার রনির বিরুদ্ধে সোমবার রাতেই অস্ত্র আইনে ডেমরা থানায় মামলা করে|
র্যাব-১১ এর বরাতে বিষয়টি নিশ্চিত করের ডেমরা থানার ওসি মির্জা তাইফুর রহমান বলেন, সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে ভবনের ষষ্ঠ তলায়| এ সময় র্যাবের একটি দল ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে রনিকে আটক করে| এ সময় তল্লাশি চালিয়ে ১শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় যার আনুমান মূল্য ১০ লাখ টাকা| এদিন বিদেশি পিস্তল, ৮ রাউন্ড তাজা গুলি ২টি হ্যান্ড মাইক, ১টি খেলনা পিস্তল, ১টি ইলেকট্রিক ট্র্যাকার, ২টি ওয়াকিটকি ও ১টি ওয়েট মেশিন উদ্ধার করে|