• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
Headline
ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ নিতে পারে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণ নিয়ে বাংলাদেশ-ইইউর আলোচনা বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে আগ্রহী ডেনমার্ক চীনে বাংলাদেশের ওষুধ রপ্তানি সহজ করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী তিন মেট্রোরেল প্রকল্পে ব্যয় ২.৫০ লাখ কোটি টাকা মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ আমলে নিচ্ছি না: চিফ প্রসিকিউটর

তামিলনাড়ুতে বৃষ্টির জন্য মুসল্লিদের বিশেষ মোনাজাত

Reporter Name / ১০১ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

প্রভাত ডেস্ক: ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর তিরুচিরাপ্পল্লি জেলার বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করেছেন মুসল্লি। গতকাল শুক্রবার জেলার থেন্নুরে সান্ধাই ময়দানে অনুষ্ঠিত এ প্রার্থনায় যোগ দিয়েছেন ২ হাজার জনেরও বেশি মুসল্লি। ভারতে এখন বর্ষাকাল চললেও তামিলনাড়ুতে এখনও পর্যাপ্ত বৃষ্টিপাত হয়নি। সেই সঙ্গে প্রায় দিনই তাপমাত্রার পারদ চড়ছে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে। ব্যাপক উষ্ণ আবহাওয়া এবং বৃষ্টিপাতের অভাবে তিরুচিরাপ্পল্লির ওপর দিয়ে বয়ে যাওয়া কাবেরী নদীর পানি কমে গেছে, শুকিয়ে গেছে অনেক পুকুর-হ্রদ। ফলে সাধারণ জনগণ, কৃষক এবং গৃহপালিত পশু-পাখি ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েছে।
এমন পরিস্থিতিতে সম্প্রতি তিরুচিরাপ্পল্লি জেলা জামায়াতুল উলামা সভা থেন্নুরের সান্ধাই ময়দানে সালাত আল-ইসতিসকার (বৃষ্টির প্রার্থনা জানিয়ে বিশেষ নামাজ) ডাক দেন। সেই আহ্বানে সাড়া দিয়েই শুক্রবার সন্ধাইয়ে জড়ো হয়েছিলেন এই মুসলিমরা। শুক্রবারের সালাত আল ইসতিসকায় নেতৃত্ব দিয়েছেন জামায়াতুল উলাামা সভার তিরুচিরাপ্পল্লি জেলা শাখার প্রেসিডেন্ট মুহম্মদ নুরুল হক রাশাদি এবং সেক্রেটারি আমুল হাসান হযরত।
এদিকে, প্রতিকূল আবহাওয়া পর্যবেক্ষণ এবং সরকারকে প্রয়োজনীয় পরামর্শ দিতে বৃহস্পতিবার একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ বিজয়। এই কমিটির প্রধান কাজ হবে চলমান এল নিনো আবহাওয়া প্যাটার্ন পর্যালোচনা করে এবং সম্ভাব্য বন্যা, খরা এবং অতিবর্ষণের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির হার কমাতে সরকারকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া।

সূত্র : এএনআই


আপনার মতামত লিখুন :
More News Of This Category