• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
Headline
ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ নিতে পারে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণ নিয়ে বাংলাদেশ-ইইউর আলোচনা বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে আগ্রহী ডেনমার্ক চীনে বাংলাদেশের ওষুধ রপ্তানি সহজ করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী তিন মেট্রোরেল প্রকল্পে ব্যয় ২.৫০ লাখ কোটি টাকা মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ আমলে নিচ্ছি না: চিফ প্রসিকিউটর

মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

Reporter Name / ৩ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ কামাল ও অধ্যাপক ড. জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন। বুধবার (১৬ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালে এ অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন। প্রসিকিউশন সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা, নির্যাতন এবং আন্দোলন দমনের ঘটনায় তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।
অভিযোগে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ কামাল, অধ্যাপক ড. জাফর ইকবাল এবং আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকসহ মোট আটজনকে আসামি করা হয়েছে।
প্রসিকিউশনের অভিযোগ, আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলা এবং তাদের দমন-পীড়নের ঘটনায় অভিযুক্তদের ভূমিকা ছিল। এসব ঘটনার সঙ্গে তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততার বিষয়টি তদন্তে উঠে এসেছে বলে দাবি রাষ্ট্রপক্ষের। তদন্তে পাওয়া তথ্য ও নথিপত্রের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। এখন ট্রাইব্যুনালে অভিযোগের ওপর শুনানি এবং পরবর্তী আইনগত কার্যক্রম অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category