• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
Headline
ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ নিতে পারে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণ নিয়ে বাংলাদেশ-ইইউর আলোচনা বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে আগ্রহী ডেনমার্ক চীনে বাংলাদেশের ওষুধ রপ্তানি সহজ করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী তিন মেট্রোরেল প্রকল্পে ব্যয় ২.৫০ লাখ কোটি টাকা মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ আমলে নিচ্ছি না: চিফ প্রসিকিউটর

বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণ নিয়ে বাংলাদেশ-ইইউর আলোচনা

Reporter Name / ৫ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণ নিয়ে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে আলোচনা হয়েছে। দীর্ঘদিনের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছে উভয় পক্ষ। বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত মাইকেল মিলার নতুন দায়িত্ব গ্রহণ করায় প্রতিমন্ত্রীকে উষ্ণ অভিনন্দন জানান। এ সময় উভয় পক্ষ বাংলাদেশ-ইইউ সম্পর্কের দীর্ঘস্থায়ী ও পারস্পরিক সুবিধাভিত্তিক অংশীদারত্বে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশকে একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে বিবেচনা করায় ইইউর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বহুপক্ষীয়তাবাদ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে ইইউর গঠনমূলক সম্পৃক্ততার প্রশংসা করেন। বিশেষ করে ইইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশন এবং চলমান সংস্কার কার্যক্রমে তাদের সহযোগিতার বিষয়টি উল্লেখ করেন।
বৈঠকে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশন নিয়েও আলোচনা হয়। উভয় পক্ষ ইউএনজিএর সাইডলাইনে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন।
বাংলাদেশ-ইইউ বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করতে বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আনুষ্ঠানিক আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া, অভিবাসন ব্যবস্থাপনা, বিমান চলাচল খাত এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে দুই পক্ষের মধ্যে মতবিনিময় হয়।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ইইউর অব্যাহত মানবিক সহায়তার প্রশংসা করেন। আসন্ন ইউএনজিএর সাইডলাইনে রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরার বিষয়েও উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে। বৈঠক শেষে বাংলাদেশ ও ইইউ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে সহযোগিতা আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category