• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
Headline
হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের পর যান চলাচল স্বাভাবিক বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে মাঠে নামবেন মুস্তাফিজ জানুয়ারিতে বাংলাদেশে আসছে ভারত, সম্ভাবনা ‘শতভাগ’ নেপাল প্রিমিয়ার লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ১০ ক্রিকেটার চ্যাম্পিয়নস লিগে এমবাপের রেকর্ড ভাঙলেন ইয়ামাল নিলামে উঠছে মেসিদের সেই বিশ্বকাপ ট্রফি শীর্ষস্থানের কোনো মানে নেই, চ্যাম্পিয়ন হবে শুধু একটি দল : পিএসজি কোচ মাঠে ফুটবলারের মৃত্যুতে সমবেদনা জানালেন মেসি-এমবাপে মানুষের হৃদয়ে আজও বেঁচে আছেন ‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোর নিজের সাক্ষাৎকার নিয়ে এক অদ্ভুত অস্বস্তির কথা জানালেন শবনম ফারিয়া

দীর্ঘ বিরতির পর ক্যামেরার সামনে আনুশকা শর্মা

Reporter Name / ১১৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

প্রভাত বিনোদন : দীর্ঘ বিরতির পর ক্যামেরার সামনে ধরা দিলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। তবে পর্দার সেই চেনা ‘চুলবুলি’ নায়িকাকে দেখে যেন কিছুটা থমকে গেছেন তার অনুরাগীরা। অনেকেরই প্রশ্ন এ কি সত্যিই সেই অনুষ্কা? নাকি সময়ের আবর্তে বদলে গেছেন বিরাট-পত্নী? বিরাট কোহলি আর দুই সন্তানকে নিয়ে এখন লন্ডনেই থিতু হয়েছেন অভিনেত্রী। বছরের বেশিরভাগ সময় সেখানেই কাটে তাদের। স্বামী আর সংসার নিয়ে এতটাই ব্যস্ত যে, রূপালি জগত থেকে প্রায় অদৃশ্যই হয়ে গিয়েছিলেন তিনি।
২০১৮ সালে মুক্তি পাওয়া ‘জ়িরো’ ছবির পর তাকে আর বড় পর্দায় দেখা যায়নি। এমনকি বিজ্ঞাপনী ঝলকেও ছিলেন অনুপস্থিত। সম্প্রতি একটি বিজ্ঞাপনী ছবির মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এসেছেন আনুশকা। সেই ভিডিওতে সবুজ রঙের একটি পোশাকে, ছিমছাম সাজ আর হালকা গয়নায় দেখা গেছে তাকে। তবে নায়িকাকে নতুন ভাবে দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এক অনুরাগী মন্তব্য করেছেন, ‘অনুষ্কার মুখে বয়সের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে।’ আবার অনেকের দাবি, তার চেহারায় আমূল পরিবর্তন এসেছে, যা দেখে হুট করে চেনাই দায়।
এমনকি তার প্লাস্টিক সার্জারি বা ফিলার নিয়ে পুরনো বিতর্কও নতুন করে মাথাচাড়া দিয়েছে নেটিজেনদের একাংশের মাঝে। তবে বিতর্কের পাশেই দাঁড়িয়েছেন একদল ভক্ত। তারা বলছেন, দীর্ঘ সময় পর প্রিয় নায়িকাকে পর্দায় দেখতে পাওয়াটাই বড় প্রাপ্তি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category