• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
Headline
বন্যার ধাক্কা সামলে বাংলাদেশে ফের বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের এবার উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে : পূজা উদযাপন ফ্রন্ট ফুটপাতে উচ্ছেদ অভিযান চলমান থাকবে : ডিএনসিসি প্রশাসক গ্যাসের সংকটে দুই দিনেই বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন আইন হাতে তুলে নেয়া নয়, আবার শিশুদের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে: অ্যাটর্নি জেনারেল বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন বিদেশি পর্যটকদের কার্ড পেমেন্টের ১৫ শতাংশ ডলার রাখতে পারবেন ব্যবসায়ীরা দেশ গঠনে তরুণদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে হবে : চিফ হুইপ ‘হানি ট্র্যাপ’ ব্ল্যাকমেইল চক্রের প্রধানসহ গ্রেপ্তার ৫ নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সকালে গ্রেফতার, দুপুরে জামিন

Reporter Name / ৫০ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

প্রভাত রিপোর্ট: শ্রম আইনের মামলায় গ্রেফতার হওয়া নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রসহ চার আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৪ জুন) ঢাকার প্রথম শ্রম আদালতের বিচারক গোলাম আজম তাদের জামিন মঞ্জুর করেন। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে একই দিন ভোরে সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেফতার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ। গ্রেফতারের পর তাকে আদালতে হাজির করা হয়। পরে তিনি আদালতে জামিনের আবেদন করেন। একই মামলার জামিন আবেদন করেন আরও তিন আসামি। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আফতাব অটোমোবাইলসের এক সাবেক কর্মকর্তার প্রায় ২৩ লাখ টাকা পাওনা পরিশোধ না করায় দায়ের করা শ্রম আইনের মামলায় সাজেদুল ইসলাম শুভ্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন ঢাকার প্রথম শ্রম আদালত। এর আগে, মঙ্গলবার রাত থেকে সাজেদুল ইসলামের বাসার সামনে অবস্থান নেয় পুলিশ। তবে গভীর রাত পর্যন্ত বাসার ভেতরে প্রবেশ করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে বুধবার ভোরে তাকে গ্রেফতার করা হয়। মামলাটির পরবর্তী কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী চলবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category