• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
Headline
ভিনিসিয়ুসের সামনে এখনই ঘুরে দাঁড়ানোর সুযোগ পরীমনি–ইমতিয়াজ বর্ষণকে জুটি করে ওয়েব ফিল্ম বানাচ্ছেন গিয়াসউদ্দিন সেলিম বাবা হারালেন সংগীতশিল্পী সালমা ওপার বাংলায় ‘তাণ্ডব’ বানাচ্ছেন অয়ন চক্রবর্তী, কেন্দ্রীয় চরিত্রে মিমি রাজপালকে শেষবারের মতো দুই সপ্তাহ সময় দিলেন ভারতের সুপ্রিম কোর্ট বরুণ-জাহ্নবীকে চমকে দিতে ‘কফি কাউচে’ কে এলেন ভারতের সেন্সর বোর্ডে প্রীতি জিনতা – সুনীল শেঠি ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ নিতে পারে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণ নিয়ে বাংলাদেশ-ইইউর আলোচনা বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে আগ্রহী ডেনমার্ক

বিএমইউর ৫৩৯ রেসিডেন্টকে ৭ কোটি ৫২ লাখ টাকার গবেষণা অনুদান

Reporter Name / ৭৪ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

প্রভাত রিপোর্ট: দেশের চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্যসেবা ও চিকিৎসাবিষয়ক গবেষণাকে আরও গতিশীল করতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ৫৩৯ জন রেসিডেন্ট শিক্ষার্থীকে থিসিস গ্র্যান্ট (গবেষণা অনুদান) দেওয়া হয়েছে। বুধবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের এ ব্লক অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৫-২০২৬ অর্থবছরের এ গবেষণা অনুদান বিতরণ করা হয়।
এ বছর নির্বাচিত রেসিডেন্টদের মধ্যে মোট ৭ কোটি ৫২ লাখ ৪০ হাজার টাকার থিসিস গ্র্যান্ট দেওয়া হয়েছে। যোগ্যতার ভিত্তিতে প্রত্যেক শিক্ষার্থীকে সর্বনিম্ন ১ লাখ থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। তিনি বলেন, এই থিসিস গ্র্যান্ট বিএমইউতে অধ্যয়নরত রেসিডেন্টদের গবেষণায় আরও বেশি উদ্বুদ্ধ করবে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে বড় মাপের ও আন্তর্জাতিক মানের গবেষণায় যুক্ত হতে বিরাট অবদান রাখবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএমইউর সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন যে, এবার বিএমইউর সব রেসিডেন্টকেই এই থিসিস গ্র্যান্টের আওতায় আনা হয়েছে এবং প্রাপ্ত অনুদানকে কাজে লাগিয়ে সবাইকে চিকিৎসা সেবার মান উন্নয়নে অবদান রাখতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএমইউর উপ-রেজিস্ট্রার ও থিসিস গ্র্যান্ট কমিটির সদস্য সচিব ডা. এ কে এম কবির আহমেদ রিয়াজ। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন বিএমইউর সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, (বিএমইউ) মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ,ডেন্টাল অনুষদের ডিন ডা. সাখাওয়াত হোসেন সায়ন্ত, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী এবং পরিচালক (মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ) মো. মাসুদ রানা। সংশ্লিষ্টরা মনে করছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ সময়োপযোগী উদ্যোগ দেশের চিকিৎসা খাতের সামগ্রিক মান উন্নয়নে দীর্ঘমেয়াদী সুফল বয়ে আনবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category