• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
Headline
এডিপি বাস্তবায়নে রেকর্ড ধস, প্রথম প্রান্তিকে হার ৩.৮৯% বন্যার ধাক্কা সামলে বাংলাদেশে ফের বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের এবার উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে : পূজা উদযাপন ফ্রন্ট ফুটপাতে উচ্ছেদ অভিযান চলমান থাকবে : ডিএনসিসি প্রশাসক গ্যাসের সংকটে দুই দিনেই বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন আইন হাতে তুলে নেয়া নয়, আবার শিশুদের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে: অ্যাটর্নি জেনারেল বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন বিদেশি পর্যটকদের কার্ড পেমেন্টের ১৫ শতাংশ ডলার রাখতে পারবেন ব্যবসায়ীরা দেশ গঠনে তরুণদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে হবে : চিফ হুইপ ‘হানি ট্র্যাপ’ ব্ল্যাকমেইল চক্রের প্রধানসহ গ্রেপ্তার ৫

বিএসএফের পুশ-ইনে সহায়তার অভিযোগে আটক সাত বাংলাদেশি

Reporter Name / ১৮১ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

প্রভাত সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রোকনপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশ-ইনে সহায়তার অভিযোগে সাত বাংলাদেশিকে আটক করা হয়েছে। সোমবার (১৫ জুন) রাতে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। এর মধ্যে চারজনকে বিজিবি এবং বাকি তিনজনকে আটক করেছে পুলিশ।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম বলেন, সোমবার রাতে রোকনপুর সীমান্ত দিয়ে কয়েকজনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। এ সময় সাতজন বাংলাদেশি তাদের প্রবেশে সহায়তা করেন বলে অভিযোগ রয়েছে। সহায়তাকারী সবাই রোকনপুর সীমান্তসংলগ্ন এলাকার বাসিন্দা।
বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করে এবং ঘটনাস্থল থেকে চারজন বাংলাদেশিকে আটক করে। পরে ভোর ৪টার দিকে বিজিবি তাদের গোমস্তাপুর থানায় হস্তান্তর করে। পরবর্তীতে একই অভিযোগে আরও তিনজনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, ‘বিএসএফের ৮৮ ব্যাটালিয়নের আওতাধীন ওয়াদা ক্যাম্পের সদস্যরা রাতে নৌকাযোগে কয়েকজনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে। তবে বিজিবি টহল দলের তাৎক্ষণিক পদক্ষেপে সেই চেষ্টা হয়।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category