• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
Headline
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে, দাম নির্ধারণে চলছে চূড়ান্ত আলোচনা বাংলাদেশিদের অনিয়মিত অভিবাসন নিয়ে ইইউ’র উদ্বেগ, ডিসেম্বরে বৈঠকে বসছে ২৭ দেশ ভারত থেকে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ বিদ্যুৎ উৎপাদনে গ্যাস ছেড়ে কয়লার দিকে ঝুঁকছে বাংলাদেশ বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী গ্রামীণ ব্যাংক রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান ড. ইউনূসের শর্ত মানলে দ্রুতই হরমুজ প্রণালি খুলে দেবে ইরান এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ ভারত, মোদি দ্বিতীয় প্রভাবশালী নেতা কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামকে সংবর্ধনা অর্থনৈতিক অনিশ্চয়তায়ও কারা টিকিয়ে রেখেছেন বিলাসপণ্যের বাজার

বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ মডেল ই-রিকশা পরিদর্শন করলেন ডিএসসিসি

Reporter Name / ২৯ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) প্রস্তুতকারী প্রতিষ্ঠান অনুমোদনের অংশ হিসেবে প্রাথমিকভাবে বুয়েট পরীক্ষিত ই-রিকশা পরিদর্শন করা হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) নগর ভবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃক পরীক্ষিত ১৩টি প্রতিষ্ঠানের এসব ই-রিকশা পরিদর্শন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।
পরিদর্শনকালে প্রশাসক জানান, ডিএসসিসির চারটি অঞ্চলে যথাক্রমে সবুজ, নীল, বেগুনি ও কমলা রঙের ই-রিকশা চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করপোরেশন এলাকায় চলাচলের উপযোগী ই-রিকশা উৎপাদনের লক্ষ্যে ইতোমধ্যে ১১টি প্রতিষ্ঠানের নকশাকৃত ই-রিকশা বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় (সেফটি টেস্ট) উত্তীর্ণ হয়েছে এবং আরও ৪টি প্রতিষ্ঠানের পরীক্ষা প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তী ধাপে প্রতিষ্ঠানগুলো নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রসহ সিটি করপোরেশনে আবেদন করবে। কাগজপত্র যাচাই-বাছাই ও কারখানা পরিদর্শন শেষে নীতিমালা অনুযায়ী সন্তোষজনক ফলাফল পাওয়া গেলে তাদের উৎপাদনের অনুমতি দেওয়া হবে।
বিদ্যমান অটোরিকশার ভবিষ্যৎ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, বিষয়টি নতুন বা পুরাতন মডেলের নয়, বরং যাত্রীর নিরাপত্তা ও সড়কের শৃঙ্খলাই এখানে মুখ্য। বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হলে নতুন বা পুরাতন যে কোনো মডেলকেই লাইসেন্স দেওয়া হবে। তবে নির্দিষ্ট জোনে নির্ধারিত সংখ্যার বেশি কাউকেই লাইসেন্স প্রদান করা হবে না। তিনি আরও জানান, উৎপাদনকারী প্রতিষ্ঠানের লাইসেন্স এবং মালিকদের নিবন্ধন-উভয় প্রক্রিয়াই নীতিমালা শতভাগ অনুসরণ করে সম্পন্ন করা হবে।
স্থানীয় সরকার বিভাগ কর্তৃক জারিকৃত ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’-এর শর্ত পূরণ সাপেক্ষে একজন মালিক সর্বোচ্চ ৫টি ই-রিকশার নিবন্ধন নিতে পারবেন। গত ৩ নভেম্বর থেকে নিবন্ধনের আবেদন ফরম বিক্রি শুরু হওয়ার পর আজ রোববার পর্যন্ত প্রায় ২৭ হাজার ফরম বিক্রি হয়েছে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category