• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
Headline
দীপাবলিতে অযোধ্যায় আলোর উৎসব কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার কিশোর শ্রমবাজারে মানসম্মত কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি গড়ে তোলার আহ্বান বিশেষজ্ঞদের বিমানকে দুর্নীতিমুক্ত ও লাভজনক করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে, এলজিইডি প্রকৌশলীদের প্রতিমন্ত্রী ডিজিটাল অবকাঠামো নির্মাণের শুরু থেকেই সাইবার নিরাপত্তায় গুরুত্ব দিতে হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন শরীফ ডিসেম্বরে শেখ হাসিনা আসছেন, এটা রাজনৈতিক প্রোপাগান্ডা: ইশরাক ফতুল্লায় মাদ্রাসায় আগুন: শিক্ষার্থীদের চিকিৎসা ফ্রি, ২ মেডিকেল বোর্ড স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট দিয়েছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী

ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে এবার ইয়ামালকে হারালেন এমবাপে

Reporter Name / ৭ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: ব্যক্তিগত লড়াইয়ে অবশেষে লামিনে ইয়ামালকে পেছনে ফেললেন কিলিয়ান এমবাপে। রিয়াল মাদ্রিদ তারকা অক্টোবর মাসের সেরা লা লিগা খেলোয়াড় হয়েছেন। ২০২৬ ব্যালন ডি’অর রেসে দুজনেই হ্যারি কেইনের কাছে হেরে যান। এই প্রথমবার ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে সরাসরি বার্সেলোনা উইঙ্গারকে হারালেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।
ইয়ামাল, রিয়াল সোসিয়েদাদের গনসালো গুয়েদেস, অ্যাতলেটিকো মাদ্রিদের আলেহান্দ্রো গ্রিমালদো ও এলচে গোলকিপার মাতিয়াস দিতুরোর সঙ্গে পাঁচ জনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন এমবাপে।
মূলত গোলসংখ্যা এই লড়াইয়ে এমবাপেকে পুরস্কার এনে দিয়েছে। অক্টোবর জুড়ে তিনটি লা লিগা ম্যাচে চার গোল করেছেন। গত মাসে রিয়ালের ফলাফলেও বড় প্রভাব রাখেন তিনি।
সেভিয়ার বিপক্ষে জোড়া গোল করার পর ন্যু ক্যাম্পে বার্সার বিপক্ষে ২-১ গোলের জয়েও একই কাজ করেছেন এমবাপে। এই গোলগুলো নিয়ে লা লিগায় চলতি মৌসুমে তার গোল হলো ১১টি এবং অ্যাসিস্ট দুটি। সরাসরি ১৩টি গোলে অবদান তার।
অক্টোবরজুড়ে ইয়ামালও দারুণ পারফর্ম করেছেন। এই কিশোর একটি গোল করেছেন এবং দুটি অ্যাসিস্ট করেছেন তিন ম্যাচে। আর চলতি মৌসুমে বার্সা উইঙ্গার এমবাপের চেয়ে এগিয়ে। ১৪টি গোলে অবদান তার, আটটি গোলের সঙ্গে ছয়টি অ্যাসিস্ট। চলতি মৌসুমে এখন পর্যন্ত গোলে অবদান রাখায় ইয়ামাল এমবাপের চেয়ে এগিয়ে। কিন্তু অক্টোবরে গোল করায় এগিয়ে থেকে বার্সা তারকাকে টপকে সেরা হলেন রিয়াল তারকা। গত অক্টোবরে ব্যালন ডি’অরের লড়াইয়ে কেইনের কাছে পরাজিত হন দুই স্প্যানিশ জায়ান্ট ক্লাবের তারকা। এমবাপে দ্বিতীয়, আর ইয়ামাল হন তৃতীয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category