• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
Headline
রাজবাড়ীতে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা গাজীপুরে শ্রমিক অসন্তোষ: ৩২ কারখানা বন্ধ, ৭০ কারখানায় ছুটি পিরোজপুরে বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই নয় : চিফ প্রসিকিউটর শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: হুমায়ূন কবির মারা গেছেন অভিনেতা সোহেল খান নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ

ভাইরাল ‘মিজানের ভাতের হোটেল’ ভেঙে দিলো ডিএনসিসি

Reporter Name / ১৯২ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

প্রভাত রিপোর্ট: রাজধানীর আগারগাঁও এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ‘মিজানের ভাতের হোটেল’ ভেঙে দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। নিয়মবহির্ভূতভাবে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে এই অভিযান চালানো হয়। রবিবার (১৬ আগস্ট) দুপুরে সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে হোটেলটি উচ্ছেদ করা হয়। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, দীর্ঘদিন ধরে আগারগাঁও এলাকার মূল সড়ক ও ফুটপাতে অস্থায়ী কাঠামো তৈরি করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন মিজানুর রহমান। এতে সাধারণ পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি তীব্র যানজটের সৃষ্টি হতো।
ফুটপাত মুক্ত করতে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ম্যাজিস্ট্রেট অবৈধ এই হোটেলটি ভেঙে দেন। আইনশৃঙ্খলার স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে কাফরুল থানা পুলিশ অভিযান পরিচালনায় সার্বিক সহায়তা করে।
এর আগে সোমবার (১০ আগস্ট) আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা সময় মিজান একটি বোতল দিয়ে পুলিশের সদস্যকে আঘাত করেন। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category