• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
Headline
রাজবাড়ীতে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা গাজীপুরে শ্রমিক অসন্তোষ: ৩২ কারখানা বন্ধ, ৭০ কারখানায় ছুটি পিরোজপুরে বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই নয় : চিফ প্রসিকিউটর শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: হুমায়ূন কবির মারা গেছেন অভিনেতা সোহেল খান নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ

ভূঞাপুর-ঢাকা গণপরিবহন চলাচল বন্ধ

Reporter Name / ১৩০ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

প্রভাত সংবাদদাতা, টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুর থেকে ঢাকাগামী সব ধরনের গণপরিবহন বন্ধ রেখেছে বাস মালিক ও শ্রমিক সংগঠন। জেলা বাস মালিক সমিতি থেকে অতিরিক্ত বাস ভূঞাপুর বাস মালিক সমিতিতে যুক্ত করায় বাস চলাচল বন্ধ রেখেছে তারা। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল থেকে ঢাকাগামী কোনো পরিবহন ভূঞাপুর থেকে ছেড়ে না যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
যাত্রীরা জানায়, ভূঞাপুর বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার কোনো বাস চলাচল না করায় ভোগান্তি হচ্ছে। মালামাল ও শিশুদের নিয়ে বেশি বেকায়দায় পড়েছে তারা। মালিক সমিতির দ্বন্দ্বের কারণে যাত্রীদের ভোগান্তি সমাধানের দাবি তাদের।
বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা বলেন, ভূঞাপুর বাসস্ট্যান্ডে ৫৮টি বাস রয়েছে। সেখান অর্ধেক বাস প্রতিদিন চলাচল করছে। এরমধ্যে জেলা বাস মালিক সমিতি আরও বাস এখানে চাপিয়ে দিয়েছে। এর প্রতিবাদে বাস চলাচল বন্ধ রয়েছে। সমাধান না হলে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ থাকবে।
ভূঞাপুর বাস মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর তালুকদার বলেন, আমাদের গাড়ি সিরিয়াল পাচ্ছে না। আমাদের গাড়ির সংখ্যা ৫৮টি। প্রতিদিন ৩১টি গাড়ি চলে। বাকি ২৭টি গাড়ি বসা থাকে। এ ক্ষেত্রে সকল মালিকদের দাবি আমাদের এখানে নতুন করে আর কোনো গাড়ি চলবে না। তারপরেও টাঙ্গাইল অফিস থেকে নতুন করে একটি গাড়ি দিয়ে আমাদের চিঠি দেয়। এর প্রতিবাদে আমরা সব বাস বন্ধ রেখেছি।
টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক শফিকুর রহমান খান বলেন, আমরা জেলা থেকে কোনো বাস বন্ধ করেনি। ভূঞাপুরের মালিকরা নিজেরাই বন্ধ করেছে। কী কারণে বন্ধ করেছে আমাদের বোধগম্য নয়। চালু করার বিষয় নিয়ে আমরা কথা বলেছি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category