• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন
Headline
হোমনায় দেয়াল ধসে আহত তিন শিক্ষার্থীর বাড়িতে গিয়ে খোঁজ নিলেন ইউএনও দুর্গাপুর দুরন্ত মডেল একাডেমীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট বিতরন দিল্লির শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন সালমান খানের ‘দ্য ওডিসি’ নিয়ে আস্ত এআই ছবি বানাবেন ইলন মাস্ক তিন হাজার বছরের পুরোনো ইরানি গহনা পরে মালোচনার মুখে অভিনেত্রী জেনডায়া ‘তুমবাড ২’-এর সঙ্গে যুক্ত হয়েছেন আলিয়া, নিশ্চিত করলেন নির্মাতারা এআইয়ের প্রভাবে কাজ হারিয়ে সবজি বিক্রি করছেন অভিনেতা শু পেং ৩০০ কোটি টাকা আয় অক্ষয় কুমার ও প্রিয়দর্শনের ‘ভূত বাংলা’র প্রয়োজনে বেশি বেতন দিয়ে গার্দিওলাকে কোচ করতে চায় ইতালি কাসেমিরোকে দলে নিয়ে তদন্তের মুখে ইন্টার মায়ামি

মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল-লেবাননের প্রাথমিক চুক্তি স্বাক্ষর

Reporter Name / ৩৫ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

প্রভাত ডেস্ক: লেবাননের প্রতিরোধযোদ্ধা হিজবুল্লাহ ও ইসরায়েল লড়াই বন্ধে সম্মত হয়েছে। এ লক্ষ্যে দুই পক্ষের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষর হয়েছে। বেশ কয়েক দিনের আলোচনার পর এ চুক্তি স্বাক্ষরিত হলেও উভয় পক্ষই এটিকে একটি প্রাথমিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। শুক্রবার (২৬ জুন) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরে লেবাননের রাষ্ট্রদূত নাদা মোয়াদ এবং ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লিটার মার্কিন প্রতিনিধিদের উপস্থিতিতে ত্রিপক্ষীয় নথিতে স্বাক্ষর করেন। তবে চুক্তির বিস্তারিত প্রকাশ করা হয়নি।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, হিজবুল্লাহ অস্ত্র না ছাড়লে এ চুক্তি ইসরায়েলি বাহিনীকে দক্ষিণ লেবাননে অবস্থান বজায় রাখার সুযোগ দেবে।
চুক্তি স্বাক্ষরের আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, আজকের এ পদক্ষেপ নিঃসন্দেহে একটি কঠিন যাত্রার সূচনা। তবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য।
চুক্তির পর এক বিবৃতিতে রুবিও বলেন, ‘মিলিটারি কোঅর্ডিনেশন গ্রুপ ফর লেবানন’-এর মাধ্যমে যুক্তরাষ্ট্র এ ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে। ওয়াশিংটন এ লক্ষ্যে উল্লেখযোগ্য সম্পদ বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে জাতিসংঘের সঙ্গে সমন্বয় করে তাৎক্ষণিক ১০ কোটি ডলারের মানবিক সহায়তাও অন্তর্ভুক্ত রয়েছে।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরুর পর সংঘাত লেবাননেও ছড়িয়ে পড়ে। হিজবুল্লাহর হামলার জবাবে ইসরায়েলি বিমান ও স্থল অভিযানে লেবাননে ৪ হাজারের বেশি মানুষ নিহত এবং ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
লেবাননের রাষ্ট্রদূত মোয়াদ এ চুক্তিকে সার্বভৌমত্ব পুনরুদ্ধারের পথে ‘প্রথম পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে ইসরায়েলের রাষ্ট্রদূত লিটার বলেন, ইরান ও হিজবুল্লাহ বিদায় নিয়েছে। ইসরায়েল ও লেবাননের মধ্যে শান্তির পথ তৈরি হয়েছে।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেন, এ চুক্তির মাধ্যমে লেবাননের নাগরিকরা তাঁদের নিজস্ব ভূমিতে ফিরতে পারবেন। এখানে সার্বভৌমত্বের ক্ষেত্রে ‘অন্য কোনো অংশীদার’ (হিজবুল্লাহ) থাকবে না।
এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে সংঘাত পুরোপুরি থামেনি। শুক্রবার ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননে অভিযানে হিজবুল্লাহর এক সদস্যকে হত্যা করা হয়েছে। যদিও রয়টার্স এ তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি।
অন্যদিকে লেবাননের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়ে লিফলেট বিতরণ করেছে ইসরায়েলি বাহিনী। লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের মনসুরি শহরে লিফলেট ছড়িয়ে বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই প্রথম এমন নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :
More News Of This Category