• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
Headline
হোমনায় ডাকাত সন্দেহে গ্রেপ্তার, মুক্তির দাবিতে সড়ক অবরোধ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেয়া কালি মুছে ভাইরাল রিকশাচালক সুপারিশকৃত বিচারকদের হবে ডোপ টেস্ট, বেঁধে দেয়া হলো সময় ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ ‘কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালকে ১০০০ শয্যায় উন্নীত করা হবে’: কৃষিমন্ত্রী এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ৩–৬ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেয়া হবে: মাহদী আমিন সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে ডিএসসিসির বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে : খাদ্যমন্ত্রী ক্ষতিকর উপাদানে তৈরি নকল ও ভেজাল পণ্যে বাজার সয়লাব শিক্ষার্থীদের ফলাফলের পাশাপাশি পাঠদানের কার্যকারিতাও মূল্যায়ন করতে হবে : ববি হাজ্জাজ

‘মিস্টার পারফেক্টশনিস্ট’ আমির খান , ধূসর চুলে নতুন লুকে

Reporter Name / ৪ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

প্রভাত বিনোদন : বলিউড ইন্ডাষ্ট্রিতে তিনি ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ হিসেবেই সমাদৃত। পেশাগত সাফল্য থেকে ব্যক্তিগত জীবনের নানামুখী ঘটনা সব মিলিয়ে প্রতিনিয়তই থাকেন খবরের শিরোনামে। তবে বিতর্ককে পেছনে রেখে ইতিবাচকভাবে জীবনযাপন করতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন আমির খান।
সম্প্রতি এক অনুষ্ঠানে তার একেবারেই ভিন্নধর্মী একটি লুক নতুন করে চর্চায় উঠে এসেছে। পাকা চুল ও ধূসর রঙের সাধারণ এই রূপে সবাইকে অবাক করলেও, আমিরকে কিন্তু দারুণ উৎফুল্ল ও খোশমেজাজেই দেখা গেছে। সাধারণত বয়সের স্বাভাবিক নিয়মে চুলে পাক ধরাটা স্বাভাবিক হলেও, আজকাল তা কোনো নির্দিষ্ট বয়সের ফ্রেমে আটকে নেই। তবে আমির খান কি তবে প্রকৃতির এই সহজ নিয়মকেই সাগ্রহে আপন করে নিলেন? অভিনেতার ভাষ্য অনুযায়ী, আপাতত তিনি চুলে আলাদা করে কোনো রং করছেন না। যদিও ভক্ত ও সমালোচকদের একাংশের ধারণা প্রিয় তারকার এমন পরিবর্তন নিশ্চয়ই নতুন কোনো সিনেমার চরিত্রের প্রস্তুতিরই অংশ! তবে এই গুঞ্জনকে নাকচ করে দিয়ে আমির নিজেই স্পষ্ট করেছেন বাস্তব সত্য। নতুন এই সাজের সঙ্গে কোনো চলচ্চিত্রের রূপায়নের যে সম্পর্ক নেই, তা জানিয়ে অভিনেতা বলেন, ‘আমি মূলত চুলে কলপ বা রং করা বন্ধ করে দিয়েছি। প্রতিদিন একইভাবে রং করাটা বড্ড একঘেয়ে লাগছিল।’
আমিরের এমন অকপট জবাব শুনে পাশে থাকা খ্যাতিমান পরিচালক সুভাষ ঘাই রসিকতা করে মন্তব্য করেন, ‘আমিরকে যখনই অন্যরকম কোনো নতুন অবয়বে দেখা যায়, তখনই বুঝে নিতে হবে সে নতুন কোনো চরিত্র নিয়ে গভীরভাবে পড়াশোনা বা চর্চা শুরু করেছে।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category