• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Headline
গোপালগঞ্জে মুঠোফোনে টাকা লেনদেন করতে পারছেন না অনেক গ্রাহক আল্পস পর্বতের নীচে তৈরি হচ্ছে বিশাল রেল প্রকল্প, কমবে যাত্রার সময় অনেকটাই কমতে চলেছে দিল্লি থেকে হরিয়ানার পানিপথ ও কর্নাল যাওয়ার সময় দীর্ঘ আট বছরের পথ পাড়ি দিয়ে অবশেষে বুধ গ্রহে পৌঁছাল বেপিকলম্বো মালয়েশিয়াগামী ১২২ জন কর্মীকে বিদায় জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, লাগেনি পাসপোর্টের টাকাও পীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন ফটিকছড়িতে অস্ত্র তৈরির সরঞ্জাম, দুটি আগ্নেয়াস্ত্র ও ৩৪ রাউন্ড গুলি জব্দ,৬জন গ্রেপ্তার ১০ হাজার চিকিৎসক নিয়োগ ও সুরক্ষা আইন হচ্ছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে শতভাগ নতুন পাঠ্যবই তুলে দেয়ার পরিকল্পনা সরকারের শনিবার থেকে সব কলকারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর

মেরিলিন মনরোর সুইমিংপুলের আলোচিত ছবি এবার প্রদর্শনীতে

Reporter Name / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন : হলিউডের কিংবদন্তি অভিনেত্রী মেরিলিন মনরোর জন্মশতবর্ষ উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজন করা হচ্ছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। এতে স্থান পাবে অভিনেত্রীর জীবনের নানা মুহূর্তের ৩৬টি ছবি, যেগুলো তুলেছিলেন আলোকচিত্রী লরেন্স শিলার।
মেরিলিন মনরোর সঙ্গে কাজ করা পেশাদার আলোকচিত্রীদের মধ্যে লরেন্স শিলারই বর্তমানে একমাত্র জীবিত। ১৯৬২ সালের ৪ আগস্ট, মৃত্যুর দিন সকালে তাঁর সঙ্গে দেখা হয়েছিল শিলারের। সেদিন ৩৬ বছর বয়সী এই অভিনেত্রীর সঙ্গে আসন্ন একটি ফটোশুট নিয়ে আলোচনা করেছিলেন তিনি। এ ঘটনার পরেই প্রিয় তারকার মৃত্যুর খবর পান। পরে তিনি আলোচিত নায়িকার ছবি নিয়ে বইও বের করেন। এবার মনরোর শত বছর পূর্তিতে এই প্রদর্শনীতে লরেন্স শিলারের তোলা ৩৬টি আলোকচিত্রের পাশাপাশি থাকবে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা ও স্মৃতিচারণা।
মেরিলিন মনরোর ছবি তাঁর জীবদ্দশায় যেমন অসংখ্যবার প্রকাশিত হয়েছে, মৃত্যুর পরও নানা মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এই প্রদর্শনীর জন্য চূড়ান্ত ৩৬ ছবির বিশেষত্ব হলো, এখানে শুধু পর্দার গ্ল্যামারাস মেরিলিনকে নয়, বরং নিজের ক্যারিয়ার ও জনসমক্ষে ব্যক্তিত্বের উপস্থাপন নিয়ে সচেতন একজন শিল্পীকেও আবিষ্কারের সুযোগ পাবেন দর্শকেরা।
জীবিত মনরোকে কীভাবে কাছ থেকে দেখেছেন সেই স্মৃতি তুলে ধরবেন। এসব ছবিতে ধরা পড়েছে মনরোর পর্দার বাইরের জীবনও। জানা যায়, প্রদর্শনীর অন্যতম আকর্ষণ হবে ‘সামথিংস গট টু গিভ’ সিনেমার শুটিংয়ের সময় তোলা ছবিগুলো। সিনেমার একটি দৃশ্যের শুটিং চলছিল বন্ধ সেটে। সেখানে হঠাৎ করেই বিকিনি খুলে ফেলেন অভিনেত্রী। এরপর সাঁতারের পুলে নগ্ন অবস্থায় ভেসে ওঠেন তিনি। সেই মুহূর্তের ছবি তুলে আলোকচিত্রী লরেন্স শিলার ইতিহাসে বিশেষ জায়গা করে নেন। পরবর্তী সময়ে বিশ্বের ৩০টির বেশি দেশের সাময়িকীর প্রচ্ছদে প্রকাশিত হয় সেই ছবি। এমনকি ছবিগুলো জায়গা করে নেয় ‘লাইফ’ সাময়িকীর প্রচ্ছদেও।
নিউইয়র্ক হিস্টোরিক্যালের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. লুইস মিরার এক বিবৃতিতে জানান, প্রদর্শনীতে মনরোর ১৬ বছরের অভিনয়জীবনের নানা দিকও উঠে আসবে। হলিউডে ৩০টি চলচ্চিত্রে অভিনয় করা এই তারকার একজন সিরিয়াস অভিনেত্রী হিসেবে স্বীকৃতি পাওয়ার চেষ্টা, অভিনয় প্রশিক্ষক লি স্ট্রাসবার্গ ও পলা স্ট্রাসবার্গের সঙ্গে সম্পর্ক এবং নিজের ক্যারিয়ারের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লড়াইয়ের গল্পও থাকবে ছবিতে।
এ প্রদর্শনীতে মনরোকে শুধু একজন গ্ল্যামারাস চলচ্চিত্র তারকা হিসেবে নয়, বরং নিজের পরিচয় ও ক্যারিয়ারের নিয়ন্ত্রণ নিতে চাওয়া একজন সংগ্রামী শিল্পী হিসেবেও তুলে ধরা হবে।
লুইস বলেন, মেরিলিন মনরো এখনো একজন আইকনের সংজ্ঞা। পর্দায় ছিল তাঁর ঝলমলে উপস্থিতি, পাশাপাশি নিজের গল্প বলার ক্ষেত্রেও ছিলেন শক্তিশালী। মনরো জীবনে বৈষম্য ও শোষণের শিকার হলেও তাঁর মধ্যে ছিল অসাধারণ মানসিক দৃঢ়তা, তীক্ষ্ণ বুদ্ধি এবং ক্যামেরার সামনে নিজেকে সঠিকভাবে উপস্থাপনের দক্ষতা। লরেন্স শিলারের অসাধারণ আলোকচিত্র, ব্যক্তিগত স্মৃতিচারণা এবং সংরক্ষণাগারের নানা তথ্যের মধ্য দিয়ে প্রদর্শনীতে মনরোর সেই আত্মনিয়ন্ত্রণ ও ব্যক্তিস্বাতন্ত্র্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
মেরিলিন মনরোর জন্ম ১৯২৬ সালে জন্ম ১ জুন। এ বছর শতবর্ষ পূর্ণ হয়েছে। এ উপলক্ষে নিউইয়র্ক হিস্টোরিক্যাল আয়োজন করেছে ‘মেরিলিন মনরো সেন্টেনিয়াল: ফটোগ্রাফস বাই লরেন্স শিলার’ শীর্ষক প্রদর্শনী। যুক্তরাষ্ট্রে ২০ নভেম্বর ২০২৬ থেকে ২৮ মার্চ ২০২৭ পর্যন্ত চলবে এই আয়োজন।

সূত্র: দ্য নিউ ইয়র্ক হিস্টোরিক্যাল


আপনার মতামত লিখুন :
More News Of This Category