• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
Headline
রাজবাড়ীতে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা গাজীপুরে শ্রমিক অসন্তোষ: ৩২ কারখানা বন্ধ, ৭০ কারখানায় ছুটি পিরোজপুরে বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই নয় : চিফ প্রসিকিউটর শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: হুমায়ূন কবির মারা গেছেন অভিনেতা সোহেল খান নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ

যুক্তিতর্ক শেষ, ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় যেকোনো দিন

Reporter Name / ৫৯ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

প্রভাত রিপোর্ট: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে করা এক মামলার রায় যেকোনো দিন ঘোষণা করা হবে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সোমবার এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। তারপর ট্রাইব্যুনাল মামলাটি রায় ঘোষণার অপেক্ষায় রাখেন।
ওবায়দুল কাদের ছাড়া এ মামলার অন্য আসামিরা হলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ। এ মামলার সব আসামিই পলাতক।
মামলার আসামিদের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানের সময় হত্যা ও নির্যাতনের আদেশ, উসকানি, ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category