• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
Headline
হোমনায় ডাকাত সন্দেহে গ্রেপ্তার, মুক্তির দাবিতে সড়ক অবরোধ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেয়া কালি মুছে ভাইরাল রিকশাচালক সুপারিশকৃত বিচারকদের হবে ডোপ টেস্ট, বেঁধে দেয়া হলো সময় ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ ‘কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালকে ১০০০ শয্যায় উন্নীত করা হবে’: কৃষিমন্ত্রী এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ৩–৬ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেয়া হবে: মাহদী আমিন সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে ডিএসসিসির বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে : খাদ্যমন্ত্রী ক্ষতিকর উপাদানে তৈরি নকল ও ভেজাল পণ্যে বাজার সয়লাব শিক্ষার্থীদের ফলাফলের পাশাপাশি পাঠদানের কার্যকারিতাও মূল্যায়ন করতে হবে : ববি হাজ্জাজ

রাণীনগরে “আইএফআইসি ব্যাংক” ৫০ বছর পূর্তি উদযাপন এবং দোয়া মাহফিল

Reporter Name / ১৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ৫০ বছর পূর্তি উপলক্ষে আইএফসি ব্যাংকের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ পাঁচ দশক ধরে গ্রাহকদের আস্থা ও বিশ্বাসের সঙ্গে ব্যাংকিং সেবা দিয়ে আসায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আইএফসি ব্যাংক দীর্ঘ ৫০ বছর ধরে দেশের মানুষের ব্যাংকিং সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। গ্রাহক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ নিয়মিতভাবে এ ব্যাংকের বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধা গ্রহণ করে আসছেন। সময়ের সঙ্গে আধুনিক ও নির্ভরযোগ্য ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি গ্রাহকদের আস্থা অর্জন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান। তিনি বলেন, আইএফসি ব্যাংক দেশের বিভিন্ন জায়গায় মানুষের ব্যাংকিং সেবায় কাজ করে যাচ্ছে। এটি একটি বিশ্বাসযোগ্য ব্যাংক। আমি প্রায় ১০ বছর ধরে এই ব্যাংকের সঙ্গে লেনদেন করছি। এখন পর্যন্ত আমার কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়নি।
তিনি ব্যাংকটির ৫০ বছর পূর্তি উপলক্ষে কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতেও গ্রাহকদের আরও উন্নত ও নির্ভরযোগ্য সেবা প্রদানের প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএফসি ব্যাংকের অফিসার ইনচার্জ মোঃ রাগীব ইয়াসার সাব্বির, ট্রানজেকশন সার্ভিস অফিসার পিংকি বসাক, ট্রানজেকশন সার্ভিস অফিসার মানিক ঘোষসহ রাণীনগর শাখার কর্মকর্তা-কর্মচারীরা।
দোয়া মাহফিলে ব্যাংকের সফলতা, সমৃদ্ধি এবং ভবিষ্যতে গ্রাহকদের আরও উন্নত সেবা দেওয়ার সক্ষমতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category