• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
Headline
২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভৌতিক-থ্রিলারে প্রথমবার একসঙ্গে অভিনয় করবেন সাইফ-কিয়ারা আগামীকাল মুক্তি পাচ্ছে সালমান খানের আরবি চলচ্চিত্র অ্যাকশন থ্রিলার ‘৭ ডগস’ বাগেরহাটে কিশোরী ও নারীর স্বাস্থ্য, জলবায়ু সহনশীল উপকূল শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন ইসলামে সুষম খাদ্যাভ্যাস ও পুষ্টিভাবনা নবী মুসার জননী যেভাবে আল্লাহর ওপর আস্থা রেখেছেন কোরআনে বর্ণিত ৬ নারীর জীবনীতে যে শিক্ষা রয়েছে একটি উচ্চতর নৈতিক নির্দেশনা এবং আচরণগত পথনির্দেশ করে সুরা মাউন এবার ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’দিাবি করল ইরান সন্তানদের নিয়ে অবশেষে যুক্তরাজ্যে স্থায়ীভাবে ফিরছেন প্রিন্স হ্যারি ও মেগান

রাণীনগরে বেশি দামে সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা

Reporter Name / ৭২ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অপরাধে এক সার ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ​গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আবাদপুকুর বাজারের কুতকুতিতোলায় অবস্থিত মেসার্স ফটিক ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ নাবিলা ইয়াসমিনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ নাবিলা ইয়াসমিন জানান,কৃষকদের স্বার্থ রক্ষা ও সারের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে।
কোনো অসাধু ব্যবসায়ী যদি নিয়ম অমান্য করে কৃত্রিম সংকট তৈরি কিংবা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category