• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
Headline
নাজিরপুরের রাজলক্ষী মহাবিদ্যালয় বৃক্ষরোপণ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত শরণখোলায় পিএফজির উদ্যোগে সম্প্রীতির বৃক্ষরোপণ তীব্র জ্বালানি সংকট: অর্থনীতির চাপ এসে পড়েছে শেয়ারবাজারে অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ সংসদ অধিবেশন ঘিরে শেরেবাংলা নগর এলাকায় সভা-সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ বদলে গেলো আমদানি নীতির কাঠামো খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগ নেতা কাশেম রিমান্ডে বাদামতলীর অবৈধ পার্কিং উচ্ছেদে ডিএসসিসি প্রশাসকের নির্দেশ ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব : পানিসম্পদ মন্ত্রী ৬ দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য

রাণীনগরে মাদক সেবনের দায়ে এক জনের ৬ মাসের কারাদণ্ড

Reporter Name / ১০০ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

​নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে মাদক সেবনের অপরাধে মোঃ. হবির উদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। ​সাজাপ্রাপ্ত হবির উদ্দিন উপজেলার মিরাট ইউনিয়নের ধনপাড়া গ্রামের বাসিন্দা।গোপন সংবাদের ভিত্তিতে রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন মিরাট ইউনিয়নের ধনপাড়া গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে হবির উদ্দিনকে আটক করা হয়।
আটকের পর আসামিকে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করা হয়। সেখানে বিজ্ঞ বিচারকের সম্মুখে তিনি নিজের অপরাধ স্বীকার করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন তাকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অভিযান শেষে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন বলেন,মাদকের বিরুদ্ধে আমাদের এই অবস্থান কঠোর। এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা এবং যুবসমাজকে রক্ষায় মাদক বিরোধী এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category