• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
Headline
বিমানবন্দরে গিয়ে নারী জানতে পারেন, তাঁর ভিসায় আরেকজন ইতালি চলে গেছেন আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমান মন্ত্রী শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, সঠিক ব্যবহার শেখাতে হবে: ববি হাজ্জাজ মধ্যস্থতায় মামলা ৬২% কমেছে, এক বছরে বিচার বিভাগে আশার আলো দেখা যাবে : আইনমন্ত্রী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের কাজে অসন্তুষ্ট হলে মন্ত্রিসভায় নতুন মুখ আনতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা সরকারি ও বেসরকারি মাধ্যমের হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা যে কারনে ভাইরাল বিটিএস তারকা জিমিন

রুনা লায়লা ও বাপ্পা মজুমদারের নতুন গান ‘অনায়াসে’, শ্রোতাদের প্রশংসা

Reporter Name / ৫৪ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

প্রভাত বিনোদন: উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার সঙ্গে গানে কণ্ঠ মেলালেন জনপ্রিয় গায়ক ও সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। ‘অনায়াসে’ শিরোনামের নতুন একটি গজলের মতো গান নিয়ে হাজির হয়েছেন এই দুই তারকা। শনিবার রাতে বাপ্পা মজুমদারের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে গানটি প্রকাশের পর থেকেই শ্রোতাদের প্রশংসায় ভাসছে।
‘অনায়াসে’ গানটির কথা লিখেছেন গালিব হাসান। এর সুর, সংগীতায়োজন এবং মিউজিক ভিডিও পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার নিজেই। গানটি ‘অনুভব’ অ্যালবামের অংশ হিসেবে অগ্নিলীলা রেকর্ডস-এর ব্যানারে নির্মিত হয়েছে। এতে তবলার আয়োজন করেছেন পল্লব সান্যাল, বেজ গিটারে ছিলেন জন এস মুন্সী এবং রেকর্ডিং, মিক্সিং ও মাস্টারিং করেছেন সৈয়দ আমজাদ হোসেন।
ইউটিউবে প্রকাশের মাত্র ১৪ ঘণ্টার মধ্যেই গানটি ১৪ হাজারের বেশি ভিউ এবং এক হাজারের বেশি লাইক কুড়িয়েছে ‘অনায়াসে’। কমেন্ট বক্সে চোখ রাখলেই দেখা যাচ্ছে শ্রোতাদের মুগ্ধতার ছাপ। নেটিজেনদের অনেকেই গানটিকে ‘মাস্টারপিস’ হিসেবে আখ্যা দিয়েছেন।
একজন শ্রোতা মন্তব্য করেছেন, ‘অনেকদিন পর রুচিসম্মত একটি গান শুনলাম। এই প্রজন্মের অনেক কিছু শেখার আছে।’ আরেকজন লিখেছেন, ‘আলাউদ্দিন আলী সাহেবের পরে রুনা ম্যামের গায়কীতে এমন সাহসী কাজ বাপ্পা দাদাই করলেন। অসাধারণ এক যুগলবন্দী।’
রুনা লায়লা ও বাপ্পা মজুমদারের এই মিউজিক্যাল ভেঞ্চারটি মূলত একটি আধুনিক বাংলা গজল, যা শ্রোতাদের ভালোবাসা, আকুলতা ও আবেগের এক ভিন্ন জগতে নিয়ে যাচ্ছে। দুই প্রজন্মের দুই গুণী শিল্পীর এমন অসাধারণ মেলবন্ধন বাংলা সংগীতপ্রেমীদের জন্য দারুণ এক উপহার হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category