• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
Headline
বলিউডের পর্দায় রোম্যান্সের দৃশ্য নিয়ে নতুন বিতর্কে ইমরান হাশমী রাজবাড়ীতে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা গাজীপুরে শ্রমিক অসন্তোষ: ৩২ কারখানা বন্ধ, ৭০ কারখানায় ছুটি পিরোজপুরে বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই নয় : চিফ প্রসিকিউটর শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: হুমায়ূন কবির মারা গেছেন অভিনেতা সোহেল খান নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী

সিলেটে একদিনে হাম উপসর্গে চার শিশুর মৃত্যু

Reporter Name / ১৯১ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা,সিলেট: সিলেটে হাম উপসর্গ নিয়ে একদিনে চার শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে হাম ও হামের উপসর্গে ১৬৪ জনের মৃত্যু হলো। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মারা যাওয়া শিশুদের মধ্যে সিলেটের দুইজন, সুনামগঞ্জের একজন ও হবিগঞ্জের একজন। তাদের মধ্যে তিনজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও একজন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যায়।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে একজনের বাড়ি সিলেটের কানাইঘাট, একজনের সিলেটের জকিগঞ্জ, একজনের সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ও অন্য আরেকজনের বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী এলাকায়।
প্রতিবেদনে আরও বলা হয়, এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে ১০ জন এবং উপসর্গ নিয়ে আরও ১৫৪ জন শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে নতুন করে ১৪৬ জন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ৪৯৫ জন রোগী। তবে একই সময়ে নমুনা পরীক্ষায় নতুন করে কারো হামে আক্রান্ত হওয়ার তথ্য শনাক্ত হয়নি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category