• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
Headline
গাইবান্ধা শহররক্ষা বাঁধের ২৫টি স্থানে ধস মঠবাড়িয়ায় ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিমানবন্দরে গিয়ে নারী জানতে পারেন, তাঁর ভিসায় আরেকজন ইতালি চলে গেছেন আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমান মন্ত্রী শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, সঠিক ব্যবহার শেখাতে হবে: ববি হাজ্জাজ মধ্যস্থতায় মামলা ৬২% কমেছে, এক বছরে বিচার বিভাগে আশার আলো দেখা যাবে : আইনমন্ত্রী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের কাজে অসন্তুষ্ট হলে মন্ত্রিসভায় নতুন মুখ আনতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

সোনালী পাড়ের কালো শাড়িতে অসাধারণ পড়শী, নেটিজেনদের প্রশংসা

Reporter Name / ৬০ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

প্রভাত বিনোদন: জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী সাবরিনা পড়শী। সুরেলা কণ্ঠের জাদুতে যেমন শ্রোতাদের মন জয় করেছেন, তেমনি নিজের সাবলীল অভিনয় দিয়ে কুড়িয়েছেন প্রশংসা। গান ও অভিনয়ের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও দারুণ সরব এই তারকা। প্রায়শই নিজের নতুন নতুন ছবি ও ভিডিও শেয়ার করে ভক্তদের মাতিয়ে রাখেন তিনি। এরই ধারাবাহিকতায় এবার একটি বিশেষ ভিডিও শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছেন পড়শী। নেটদুনিয়ায় এখন প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি। রিল ভিডিও প্রকাশ করেছেন পড়শী। যেখানে নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় একটি হিন্দি রোমান্টিক গানের মেলোডিয়াস ভার্সনের সঙ্গে তাকে পারফর্ম করতে দেখা যায়।
ভিডিওতে একদম বাংলাদেশি ট্র্যাডিশনাল লুকে ধরা দিয়েছেন এই গায়িকা। সোনালী পাড়ের জমকালো কালো শাড়ি, কনুই পর্যন্ত টানা ঘটি হাতা ব্লাউজ, আর গলায় ও কানে মানানসই ভারী গহনায় যেন কোনো রাজকুমারীর অবয়ব ফুটিয়ে তুলেছেন তিনি। ভিডিওর পরতে পরতে লাল আভা আর রাজকীয় ব্যাকড্রপের মাঝে পড়শীর একেকটি এক্সপ্রেশন ছিল দেখার মতো। কখনো হাতে ফুলের মালা জড়িয়ে, কখনো গ্রামোফোনের পাশে বসে, আবার কখনো মাথার ওড়না টেনে এক মায়াবী আবহের সৃষ্টি করেছেন তিনি।
ভিডিওটি প্রকাশ হতেই তাতে লাইক আর কমেন্টের বন্যা বয়ে গেছে। নেটিজেনরা পড়শীর এই ক্লাসিক লুক ও পারফর্ম্যান্সের ভূয়সী প্রশংসা করছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘রূপে গুনে গায়িকা অসাধারণ সুন্দরী।’ আরেকজন লিখেছেন, ‘যে কখনও সাজেনা, তাকে হঠাৎ সাজলে সত্যি অসাধারণ লাগে।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category