• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
Headline
‘সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার করা হবে’ ‘স্যারের ভুলের জন্য আজ এমন হলো’ শেষ চিরকুটে এইচএসসি পরীক্ষার্থী নদী-খাল খননে ছয় মাসে কাজ শেষ, দাবি পানিসম্পদ প্রতিমন্ত্রীর আপত্তিকর ভিডিও প্রকাশ: শিবচরে সেই জামায়াত নেতার বাড়ি ভাঙচুর প্রথমদিন পর্যটকবাহী কোন জাহাজ সেন্টমার্টিনে যায়নি হাতে আঙুল নেই, পা দিয়ে লিখেই এইচএসসি জয় কলির আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত ছিল না: খায়রুল কবির খোকন আত্মসমর্পণ করলেন সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ চরমপন্থি সাজেকে অবরোধ শিথিলের দিনেই পাল্টা অবরোধ, ভোগান্তি পর্যটকদের টাঙ্গাইলে শিশুকে ধর্ষণচেষ্টা, আসামি গ্রেপ্তার

হোমনায় জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

Reporter Name / ১০ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

মেহেদী হাসান, হোমনা : কুমিল্লার হোমনায় জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, সফল যুব সংগঠক হিসেবে সম্মাননা ক্রেস্ট ও যুবঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে প্রথমে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আতিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো মহিউদ্দিন, হোমনা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জনাব মোজাম্মেল হক (ভিপি মুকুল),সহসভাপতি মো. শাহ আলম হিমেল, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মোল্লা ও মো. সাইফুল ইসলাম (ভিপি রাজা), পৌর বিএনপির সভাপতি মো. সানাউল্লাহ সরকার ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, যুব প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপি বলেন, দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে যুবসমাজই সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২৪-এর আন্দোলনসহ দেশের সংকটময় সময়ে যুবকরাই লড়াই-সংগ্রাম করে দেশকে রক্ষা করেছে। এখন দেশ গঠনে যুবকদের আরও বেশি সম্পৃক্ত করতে হবে। এ জন্য যুবকদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, গত ১৭ বছরে যুবকদের হাতে অস্ত্র ও মাদক তুলে দেওয়া হয়েছে। যুবসমাজকে ধ্বংস করে দেশকে কুক্ষিগত করে রাখার চেষ্টা করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান যুবসমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। মাদক, চাঁদাবাজি ও সব ধরনের অপরাধ দমনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অপরাধী যে দলেরই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে। এ সময় তিনি যুবকদের মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
সেলিম ভূঁইয়া এমপি আরও বলেন, হোমনায় প্রায় ৩৮ কোটি টাকা ব্যয়ে একটি ট্রেনিং সেন্টার নির্মাণের কাজ শুরু হয়েছে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে এলাকার যুবকরা দেশে-বিদেশে দক্ষ কারিগর হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবেন। একজন যুবক বেকার থাকলে একপর্যায়ে পরিবারের বোঝা হয়ে দাঁড়ান। কর্মহীনতার কারণে মানসিক চাপে অনেকেই বিপথে চলে যান এবং মাদকের সঙ্গে জড়িয়ে পড়েন। যুবসমাজকে এসব থেকে রক্ষা করতে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের বিকল্প নেই।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং প্রধানমন্ত্রীর জন্য দোয়া কামনা করেন। অনুষ্ঠানে সফল যুব সংগঠক হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি যুবকদের মধ্যে যুবঋণের চেক বিতরণ করা হয়


আপনার মতামত লিখুন :
More News Of This Category