• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
Headline
হলিউড অভিনেত্রী সিডনি সুইনি নামের এক গ্লাস স্মুদির দাম ২ হাজার টাকা রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন-ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দন বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য দিল্লি অপেক্ষা করছে: দীনেশ ত্রিবেদী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী রাষ্ট্রপতি নির্বাচনে রুমিন ফারহানাসহ ছয়জন যে কারণে ভোট দেননি অনলাইন জুয়ার মাধ্যমে বিদেশে অর্থ পাচার, চক্রের আরও দুই সদস্য গ্রেপ্তার ধানমন্ডি ৩২-এ ভাঙচুর: ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ স্বাস্থ্যসেবায় এমএসএফের সহযোগিতা বাড়ানোর আহ্বান হুমায়ুন কবিরের

Reporter Name / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

প্রভাত ডেস্ক: শহরের কোলাহল, ব্যস্ততা আর প্রযুক্তিনির্ভর জীবন থেকে কয়েক দিনের জন্য দূরে সরে যেতে চান? তাহলে উত্তর ইতালির পাহাড়ের কোলে থাকা রিফুজিও ভাল দি তোগনো হতে পারে প্রকৃতিনির্ভর ছুটির জন্য অনন্য এক ঠিকানা। সমুদ্রপৃষ্ঠ থেকে ১ হাজার ৩১৭ মিটার উচ্চতায় অবস্থিত এই পাহাড়ি আশ্রয়স্থলে পৌঁছানো যেমন কঠিন, তেমনি সেখানে পৌঁছানোর পরের নীরবতা ও প্রাকৃতিক সৌন্দর্যও অসাধারণ।

দুর্গম পথ পেরিয়ে পাহাড়ের কোলে

রিফুজিও ভাল দি তোগনোতে পৌঁছাতে নিকটবর্তী শহর থেকে প্রায় ৪ মাইল আঁকাবাঁকা কাঁচা রাস্তা পাড়ি দিতে হয়। পথে রয়েছে ২৭টি তীক্ষ্ণ বাঁক। তাই চার চাকার গাড়িতে যাওয়াই তুলনামূলক সহজ। আর গাড়ির সুবিধা না থাকলে ছোট্ট কার্নালে গ্রাম থেকে প্রায় দুই ঘণ্টা পাহাড়ি পথ হেঁটে পৌঁছাতে হয়।
দুর্গম এই পথই যেন গন্তব্যটির বিশেষত্ব আরও বাড়িয়ে দিয়েছে। কারণ এখানে পৌঁছানোর পর শহরের কোলাহল কিংবা ব্যস্ত পর্যটনকেন্দ্রের ভিড়ের পরিবর্তে অপেক্ষা করে পাহাড়ি নীরবতা। এর ব্যবস্থাপক লুনা লিবিয়ার ও ওয়াউট আলেগায়ার্ট-এর ভাষায়, অতিথিদের এখানে এমন কিছু দেওয়া হয় না, যাতে তারা সবকিছু থেকে দূরে সরে যেতে পারেন।

ঘর থেকেই পাহাড়ের অসাধারণ দৃশ্য

‘নির্জন আশ্রয়’ হলেও থাকার আরামে কোনো ঘাটতি নেই। সুন্দরভাবে সংস্কার করা এই পাহাড়ি আবাসনের প্রতিটি কক্ষ থেকেই উপত্যকার দৃশ্য দেখা যায়।
কোনো ঘরে ছোট গোল জানালা দিয়ে পাহাড় দেখা যায়, আবার কোনো কক্ষে মেঝে থেকে ছাদ পর্যন্ত বিস্তৃত কাচের দরজা খুলে দেয় পুরো উপত্যকার দৃশ্য। ফলে ঘর থেকে বের না হয়েও প্রকৃতির সঙ্গে সময় কাটানোর সুযোগ রয়েছে।

খাবারেও পাহাড়ি জীবনের ছোঁয়া

রিফুজিও ভাল দি তোগনোর বিশেষত্ব শুধু থাকার পরিবেশে নয়, খাবারের আয়োজনেও। থাকার প্যাকেজের সঙ্গে রয়েছে সকালের নাশতা, দুপুরের খাবার, পাহাড়ে হাঁটার সময় সঙ্গে নেওয়ার জন্য পিকনিক, বিকালের নাশতা, অ্যাপেরিটিফ এবং দুই পদের রাতের খাবার।
খাবার তৈরিতে স্থানীয় উপকরণকে গুরুত্ব দেওয়া হয়। ব্যবস্থাপকদের নিজেদের বাগানে উৎপাদিত কিংবা আশপাশ থেকে সংগ্রহ করা উপকরণ দিয়ে তৈরি হয় বিভিন্ন ধরনের নিরামিষ খাবার। এর সঙ্গে পরিবেশন করা হয় ঘরে তৈরি কমবুচা, সাওয়ারডো রুটি ও গনোক্কি। ফলে প্রকৃতির কাছাকাছি থাকার পাশাপাশি অতিথিরা স্থানীয় ও ঘরোয়া খাবারের স্বাদও নিতে পারেন।

যারা নিরিবিলি ছুটি চান

রিফুজিও ভাল দি তোগনো মূলত তাদের জন্য, যারা ভ্রমণে শুধু দর্শনীয় স্থান দেখা নয়, বরং নির্জনতা, পাহাড়ি প্রকৃতি ও ধীরগতির জীবন উপভোগ করতে চান।
দুর্গম পথ পেরিয়ে পাহাড়ের ওপরে পৌঁছে জানালার বাইরে বিস্তৃত উপত্যকা দেখা, স্থানীয় খাবার খাওয়া এবং দিনের বেশিরভাগ সময় প্রকৃতির মাঝে কাটানোর সুযোগ সব মিলিয়ে এটি হতে পারে ব্যস্ত জীবন থেকে সত্যিকারের বিরতির একটি ঠিকানা।
থাকার খরচ: সব খাবারসহ দুইজনের জন্য প্রতি রাত ২৯৮ পাউন্ড থেকে। ন্যূনতম তিন রাত থাকতে হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category