• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
Headline
জুলাই হত্যা মামলায় সাবেক উপাচার্য কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ কিছু বিষয়ের অপপ্রয়োগের শঙ্কা গণমাধ্যম–সংশ্লিষ্টদের, বিবেচনার আশ্বাস সরকারের হ্যাকিং নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করলেন চিফ হুইপ পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আওয়ামী লীগ পালিয়ে বিদায় নেবে: ধর্মমন্ত্রী রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কবে, সময় দিতে পারছি না: মন্ত্রী অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন: মাহবুব উদ্দিন খোকন স্কুল ফিডিং শুধু পুষ্টি নয়, সুশাসনেরও পরীক্ষা: ববি হাজ্জাজ র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: শফিকুর রহমান স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণের সুযোগই নেই: শাহে আলম ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী

যেকোনও ত্যাগের বিনিময়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো: আমান

Reporter Name / ২৬ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

প্রভাত রিপোর্ট: বিএনপি ও সরকারের সঙ্গে জনগণের সেতুবন্ধন তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য আমান উল্লাহ আমান। তিনি বলেন, “যেকোনও ত্যাগের বিনিময়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় নবনিযুক্ত আরও তিন সদস্য রুহুল কবির রিজভী, ইসমাইল জবিউল্লাহ ও ফরহাদ হালিম ডোনারও উপস্থিত ছিলেন।
আমান উল্লাহ আমান বলেন, জিয়াউর রহমান জনগণের পাশে দাঁড়িয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আন্দোলন করেছেন। আজকের জনগণের ভোটাধিকার জন্য আমাদের নেতা তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন। তিনি নির্বাচনে যে প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, মসজিদের ঈমাম, খতিবদের জন্য ভাতার ব্যবস্থা করা তাও ধাপে ধাপে বাস্তবায়ন করছেন বলে জানান এই নেতা। তিনি বলেন, আমরা শপথ নিয়েছি, যেকোনও ত্যাগের বিনিময়ে প্রধানমন্ত্রীর কর্মসূচি বাস্তবায়ন করবো। আমরা যেকোনও মূল্যে দেশের স্বাধীনতা ও স্বার্বভোমত্ব রক্ষা করবো। স্থায়ী কমিটির নতুন অন্য তিন সদস্যও একই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category