• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
Headline
জুলাই হত্যা মামলায় সাবেক উপাচার্য কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ কিছু বিষয়ের অপপ্রয়োগের শঙ্কা গণমাধ্যম–সংশ্লিষ্টদের, বিবেচনার আশ্বাস সরকারের হ্যাকিং নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করলেন চিফ হুইপ পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আওয়ামী লীগ পালিয়ে বিদায় নেবে: ধর্মমন্ত্রী রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কবে, সময় দিতে পারছি না: মন্ত্রী অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন: মাহবুব উদ্দিন খোকন স্কুল ফিডিং শুধু পুষ্টি নয়, সুশাসনেরও পরীক্ষা: ববি হাজ্জাজ র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: শফিকুর রহমান স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণের সুযোগই নেই: শাহে আলম ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী
কোন কোন সড়কে চলবে ‘পিংক বাস’, রুট নির্ধারণ

চালুর পরদিনই মহিলা বাসে যাত্রী কম

Reporter Name / ১৭ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

প্রভাত রিপোর্ট: নারীদের যাতায়াতের সুবিধায় মঙ্গলবার রাজধানীতে চালু করা হয়েছে ‘মহিলা বাস সার্ভিস’। এসব বাসের জন্য বেশ কিছু রুট ও যাত্রীদের ওঠা-নামার স্থান নির্ধারণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। বিআরটিসির তথ্য অনুযায়ী, রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা সংযুক্ত করে এসব বাসের রুট নির্ধারণ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ঢাকার ১০টি রুটে ১০টি বাস চলাচল করবে। এসব রুটে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে বাসগুলো। এসব বাসের চালক ও কন্ডাক্টরও নারী। ঢাকাসহ বগুড়া ও চট্টগ্রামেও দুটি করে গোলাপি বাস চলাচল করবে।
নতুন বাজার (কোকাকোলা)-মতিঝিল: এ রুটে চলাচলকারী বাসটি কোকাকোলা, নতুন বাজার, উত্তর বাড্ডা, মধ্যবাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন, গুলিস্তান ও মতিঝিল এলাকায় থামবে।
তালতলা-মতিঝিল: এ রুটের বাসটি তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধমন্দির, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয় এলাকায় যাতায়াত করবে।
ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও: এ রুটে চলা গোলাপি বাসটি ডেমরা স্টাফ কোয়ার্টার, বাঁশেরপুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড় (সায়েদাবাদ), ওয়ারি (বলধা গার্ডেন), গুলিস্তান, পল্টন, সচিবালয় ও মৎস্য ভবন এলাকায় যাত্রী পরিবহন করবে।
মিরপুর ১০-মতিঝিল: এ রুটের বাসে মিরপুর-১০, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ, পল্টন ও মতিঝিল এলাকার যাত্রীরা চলাচল করতে পারবেন।
মিরপুর-মতিঝিল: এ রুটে মিরপুর-১২, মিরপুর-১০, মিরপুর-১, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ, গুলিস্তান ও মতিঝিল এলাকায় যাত্রাবিরতি নির্ধারণ করা হয়েছে।
মিরপুর ১২-মতিঝিল: এ রুটে মিরপুর-১২, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব, গুলিস্তান ও মতিঝিল এলাকায় বাস থামবে।
নারায়ণগঞ্জ-ঢাকা: এ রুটে চাষাঢ়া, শিবুমার্কেট, স্টেডিয়াম, জালকুড়ি, ভুইগড়, সাইনবোর্ড, রায়েরবাগ, শনির আখড়া, টিকাটুলি, গুলিস্তান ও মতিঝিল যাত্রাবিরতির স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে।
মোহাম্মদপুর-মতিঝিল: মোহাম্মদপুর, শঙ্কর, ধানমন্ডি-১৫, সিটি কলেজ, নিউমার্কেট, অ্যালিফ্যান্ট রোড, শাহবাগ, পল্টন, মতিঝিল, কমলাপুর রুটে যাত্রী পরিবহন করবে একটি বাস।
আব্দুল্লাহপুর-মতিঝিল: এই রুটের বাসটি আব্দুল্লাহপুর, আজমপুর, এয়ারপোর্ট, খিলক্ষেত, বিশ্বরোড, কুর্মিটোলা, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, মৎস্য ভবন, প্রেস ক্লাব, গুলিস্তান, মতিঝিল রুটে চলাচল করবে।
গাজীপুর-বিমানবন্দর: গাজীপুর শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি, বোর্ডবাজার, গাজীপুরা, কলেজ গেট, স্টেশন রোড, আব্দুল্লাহপুর, আজমপুর, বিমানবন্দর রুটেও চলবে একটি বাস।
নারীদের জন্য নির্ধারিত এসব রুট রাজধানী ও আশপাশের এলাকার গুরুত্বপূর্ণ কর্মস্থল, আবাসিক এলাকা ও পরিবহন কেন্দ্রের সঙ্গে সংযোগ তৈরি করবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
চালুর পরদিনই মহিলা বাসে যাত্রী কম : নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন রুটে ‘মহিলা বাস সার্ভিস’ চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। তবে উদ্বোধনের পরদিনই দেখা গেলো ফাঁকা মহিলা বাস।
সড়কে চলাচলকারী মহিলা বাস সার্ভিসে অধিকাংশ আসন ফাঁকা ও হাতে গোনা যাত্রী নিয়ে চলাচলের চিত্র দেখা মিললেও সাধারণ গণপরিবহনে মহিলা যাত্রীর উপস্থিতি ছিল চোখে পরার মতো। একই সঙ্গে এদিন সকালের শুরুতে গন্তব্যমুখী নারীদের সাধারণ গণপরিবহনের গেটে ঝুলে চলাচল করতেও দেখা গেছে।
বুধবার (১৯ আগস্ট) সকাল আনুমানিক ৯টার পর পর রাজধানীর শ্যামলী বাস পয়েন্ট অতিক্রম করতে দেখা যায় মিরপুর ১০ নম্বর থেকে ছেড়ে আসা মতিঝিলগামী একটি মহিলা বাস সার্ভিস। এসময় বাইরে থেকে ওই বাসটির দোতলায় কোনো যাত্রী না থাকায় সম্পূর্ণ আসন ফাঁকা থাকতে দেখা গেছে। তবে বাসটির নিচতলায় ৪-৫ জন মহিলা যাত্রীকে আসনে বসে থাকতে দেখা গেছে। এছাড়া সব আসন ফাঁকা নিয়ে গাড়ি চলাচল করতে দেখা গেছে। তবে এসময় বাসটির পেছন গেটে একজন পুরুষ যাত্রী ও চালকের সহকারীর আসনে একজন পুরুষকে দেখা গেছে। সকাল ৯টার পর পর শ্যামলী বাস পয়েন্ট অতিক্রম করা গাড়িটির পিছু নেয়। কয়েকটি বাস পয়েন্ট অতিক্রম করে আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে আড়ং ট্রাফিক সিগনাল পেরিয়ে সংসদ ভবন পর্যন্ত গাড়িটির পিছু নিয়ে গাড়িটিতে কোন যাত্রী উঠতে ও নামতে দেখা যায়নি। ফলে যাত্রী সংকটে গাড়িটি কোনো বাস পয়েন্টে না দাঁড়ানোয় চালক বা চালকের কারো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, বাস পয়েন্টগুলোতে মহিলা যাত্রীর দেখা মিললেও তাদের জন্য বিশেষ এই বাসে ওঠার আগ্রহ লক্ষ্য করা যায়নি। ফলে প্রতিদিনের মতো রাজধানীর লোকাল বাসগুলোতে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এমনকি পুরুষ মহিলা উভয় যাত্রীদের নিয়ে চলাচলকারী বিআরটিসি বাসের গেটে নারী যাত্রীদের ঝুলে চলাচল করতে দেখা যায়। এদিকে সকাল সাড়ে ৯টার পর পর রাজধানীর ফার্মগেটে অবস্থান নিয়ে সকাল সাড়ে ১০টা পর্যন্ত দাঁড়িয়ে থাকলেও এই সময়ের মধ্যে এই এলাকায় কোনো মহিলা বাস সার্ভিস চলাচলের চিত্র দেখা মেলেনি।
রাজধানীর ফার্মগেট বাস পয়েন্টে দাঁড়িয়ে থাকা নারী আসমা আক্তারকে মহিলা বাসের জন্য দাঁড়িয়ে আছেন কি না জানতে চাইলে তিনি বলেন, আসলে মহিলা বাসের জন্যই যে দাঁড়িয়ে আছি এটা ভুল। প্রতিদিনের মতো ডিউটির জন্য বের হয়েছি। প্রতিদিন যে সময়ে বাসা থেকে বের হয়ে গাড়ির জন্য অপেক্ষায় থাকি আজও তাই। আমার নির্ধারিত গন্তব্যে যাওয়ার যে গাড়ি আসবে তাতেই উঠে যাবো। নির্দিষ্ট মহিলা বাসের আশায় থাকলে কখন আসবে, কখন অফিস পৌঁছাবো, টাইম মতো যেতে পারবো কি না সন্দেহ। যদি দাঁড়িয়ে থাকতে থাকতে মহিলাদের গাড়ি আসে তাহলে গাড়িতে উঠে যাবো। তার পাশে দাঁড়িয়ে থাকা অন্য আরেক মহিলা যাত্রী সোনালী খাতুন বলেন, প্রায় ৩০ মিনিট দাঁড়িয়ে আছি কিন্তু এই সময়ের মধ্যে গাড়ির দেখা পায়নি। তবে এটা নিঃসন্দেহে ভালো একটা উদ্যোগ। যদি দাঁড়িয়ে থাকতে থাকতে গাড়ি পেয়ে যায় তাহলে অবশ্যই উঠবো। তিনি বলেন, সরকার কেবল এটা বাস্তবায়ন শুরু করেছে। আস্তে আস্তে অবশ্যই বাসের সংখা বাড়ানো হবে। এই অল্পসংখ্যক বাস হওয়ায় অফিস সময়ে এই বাসের অপেক্ষায় থাকাটা ঠিক হবে না। কখন একটা গাড়ি আসবে সেটাওতো নিশ্চিতভাবে বলা যায় না। সরকারের উচিত বাসের সংখ্যা বৃদ্ধি করা। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে নতুন এ বাস সার্ভিসের উদ্বোধন করা হয়।
বিআরটিসি সূত্র জানায়, রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা সংযুক্ত করে এসব বাসের রুট নির্ধারণ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ঢাকার ৯টি রুটে ১০টি বাস চলাচল করবে। এসব বাসের চালক ও কন্ডাক্টরও নারী। প্রাথমিক পর্যায়ে ঢাকায় ১০টি এবং চট্টগ্রাম ও বগুড়ায় মোট চারটি বাস দিয়ে এ সেবা শুরু হয়েছে। ঢাকার ৯টি রুটে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে বাসগুলো। এসব বাস থামবে মোট ১১৪টি স্টপেজ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category