• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
Headline
“দক্ষতা উন্নয়নে মনোযোগী হলে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ বহুগুণে বেড়ে যাবে” নরওয়েতে ইতিহাসের মাঝে থাকার সুযোগ শিবচরে নারী হত্যা মামলার রহস্য উদঘাটন: আসামি গ্রেফতার ‘স্পিরিট’ সিনেমা থেকে দীপিকা পাড়ুকোনের সরে যাওয়া নিয়ে নতুন তথ্য দিলেন পরিচালক ‘মিস ইউনিভার্স পাকিস্তান’ জিতলেন মিসবাহ আরশাদ ‘নায়করাজ’ রাজ্জাককে নিয়ে শাকিব খানের আবেগঘন বার্তা লন্ডনে সংবাদ সম্মেলনে সালমান শাহর নীলা চৌধুরী বললেন, ১০০ কোটির প্রস্তাব এসেছিল গাড়ি আছে, চালক আছেন; রাস্তায় যাত্রীও আছে তবে সিএনজি পাম্পে গ্যাস নেই জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় নতুন করে আরও চারজন সদস্য যুক্ত হচ্ছেন

শ্রীপুরে গভীর বনে পুলিশের অভিযান,৬ ড্রাম চোলাই মদ জব্দ, আটক- ৩

Reporter Name / ৫২ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

মো. কামাল পারভেজ, শ্রীপুর: ​গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পোসাইদ এলাকায় আদিবাসী পল্লীর গহিন জঙ্গলে অভিযান চালিয়ে ৬ ড্রাম দেশীয় চোলাই মদ জব্দ ও ৩ মাদক কারবারিকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের পোসাইদ এলাকায় স্থানিয়দের কে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করে শ্রীপুর থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, পোসাইদ এলাকার জঙ্গলঘেরা স্থানে আদিবাসী পরিচয়ের আড়ালে একটি চক্র দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি ও বিক্রি করে আসছিল। মাদক সেবনে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পড়ায় অতিষ্ঠ হয়ে এলাকাবাসী শ্রীপুর থানাকে অবহিত করে।
​অভিযোগের ভিত্তিতে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশারের নেতৃত্বে পুলিশ ও স্থানীয় জনতা যৌথভাবে ওই আস্তানায় অভিযান চালায়। সেখান থেকে ৯ ড্রাম মদ উদ্ধার করা হয়, যার মধ্যে পরিপূর্ণ ৬ ড্রাম মদ জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। এ সময় জড়িত ৩ জনকে হাতেনাতে আটক করা হয়।
​অভিযানের বিষয়ে এসআই আবুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসীকে সাথে নিয়ে অভিযানটি চালানো হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category