• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
Headline
সুস্থ সংস্কৃতির মাধ্যমে ভেদাভেদহীন শান্তিময় বাংলাদেশ গড়া হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী ‘হিটুর ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আমার মনে শান্তি নেই’: নিহত আছিয়ার মা পিরোজপুরে বসতঘরে আগুন, ব্যক্তিগত বিরোধের অভিযোগ নজরুল বিশ্ববিদ্যালয়ে নবম ট্রেজারারের যোগদান নেপাল-তিব্বতে নিহত বেড়ে প্রায় ৮০০, নিখোঁজ ছাড়াল ৩ হাজার লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের যুক্তরাষ্ট্র–ইরান পাল্টাপাল্টি হামলা, হরমুজে দিনে চলছে মাত্র ৫ জাহাজ ইরানের সঙ্গে লেনদেন, আরও একটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র বাজপাখির ছানার দাম ৫ কোটি টাকা যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যা : ১৫ জন নিখোঁজ

বাজপাখির ছানার দাম ৫ কোটি টাকা

Reporter Name / ৯ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

প্রভাত ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবিতে চলছে আন্তর্জাতিক শিকার ও অশ্বারোহণ প্রদর্শনী (এডিআইএইচইএক্স) ২০২৬। রবিবার প্রদর্শনীর পঞ্চম ধাপের নিলামে ঘটেছে নজিরবিহীন ঘটনা। নিলামে একটি বিরল প্রজাতির সাদা বাজপাখির ছানা বিক্রি হয়েছে ১৫ লাখ দিরহামে, যা বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৩৫ লাখ টাকার বেশি (১ দিরহাম=৩৩ দশমিক ৫৭ টাকা হিসাবে)।
আরব আমিরাতের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে বাজপাখি পালন বা ‘ফ্যালকনরি’ ওতপ্রোতভাবে জড়িত। মরুর বুকে হাজার বছর ধরে চলা এ ঐতিহ্যকে উদ্‌যাপন করতেই প্রতিবছর এ আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করা হয়।
এবারের আসরে বিক্রয়মূল্যে রেকর্ড গড়ে সবাইকে তাক লাগিয়ে দেওয়া বাজপাখির ছানাটি ‘আলট্রা হোয়াইট পিওর গির গারমুশা’ প্রজাতির বাজপাখি।
যুক্তরাষ্ট্রের ‘মার্ক মগলিচ’ খামারে জন্ম নেওয়া এ ছানা বাজপাখির শারীরিক গঠন ও বৈশিষ্ট্য এককথায় চমৎকার। ধবধবে সাদা পালক আর সুঠাম দেহের পাখিটির ওজন প্রায় ১ কেজি। দৈর্ঘ্য ও প্রস্থে (ডানা মেলা অবস্থায়) ১৬ দশমিক ৫ ইঞ্চি করে।
পাখিটির শুভ্র রূপ আর অসাধারণ শারীরিক গঠন নিলামে অংশ নেওয়া সংগ্রাহক ও পাখিপ্রেমীদের নজর কাড়ে। ফলে এর দাম হাঁকাতে কেউ কার্পণ্য করেননি। রেকর্ড মূল্যেও বিক্রি হয়ে যায় পাখিটি।
আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন কোম্পানির (অ্যাডনেক) ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ সিইও হুমাইদ মাতার আল ধাহেরি বলেন, এ রেকর্ড মূল্য প্রমাণ করে আন্তর্জাতিক বাজারে এডিআইএইচইএক্স নিলামের গুরুত্ব কতটা বেড়েছে। সেই সঙ্গে এটি বাজপাখি পালনের বৈশ্বিক রাজধানী হিসেবে আবুধাবির অবস্থান আরও সুদৃঢ় করেছে।
প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এ ঐতিহ্যকে ধরে রাখতে এবং বিশ্বমঞ্চে তা তুলে ধরতে এ ধরনের আয়োজন বড় ভূমিকা রাখে বলে মনে করেন এই কর্মকর্তা। তাঁর মতে, এটা শুধু বাণিজ্য নয়, মধ্যপ্রাচ্যের ঐতিহ্য রক্ষারও এক অনন্য নিদর্শন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category