• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
সামান্য বৃষ্টিতেই চরম দুর্ভোগ কুড়িগ্রাম- নাগেশ্বরী- ভুরুঙ্গামারী মহাসড়কে বিশ্বকাপ খেলতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের ৪টি ইউনিট বন্ধ বিরোধীরা অরাজকতা করলে রাজপথে মোকাবিলার হুঁশিয়ারি বিএনপির রাজশাহীতে কলেজে ঢুকে নারী শিক্ষককে মারধরের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তারা যে–ই হোক ছাড় দেয়া হবে না: অর্থমন্ত্রী উত্তরায় বারে পুলিশের অভিযান, আটক অন্তত ১৪০ জন ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলা, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে, গ্রেপ্তার দাবি দুঃখপ্রকাশ করে যা বললেন ছাত্রদল সভাপতি রানা প্লাজা ধসের ১৩ বছর পার হলেও বিচার শেষ হয়নি হাজার শ্রমিক হত্যার

পেঁয়াজ আমদানিতে হঠাৎ আইপি বন্ধ

প্রভাত রিপোর্ট / ২২৩ বার
আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

প্রভাত রিপোর্ট: আমদানি শুরুর তিন দিনের মাথায় হঠাৎ করে পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি পারমিট) বন্ধ করে দেওয়া হয়েছে। এতে আবারও পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে বাড়তে পারে দাম। বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকরা। বুধবার (২০ আগস্ট) বেলা ১১টায় হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন।
লিখিত বক্তব্য বলা হয়, চলতি মাসের ১৪ তারিখে আইপি উম্মুক্ত করে দেওয়ার পর হঠাৎ করেই ১৯ তারিখে তা বন্ধ করে দেয় সরকার। এমন সিদ্ধান্তের ফলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন ব্যবসায়ীয়া। এরইমধ্যে ভারতের অভ্যন্তরে ১৫০টি পেঁয়াজবোঝাই ট্রাক দেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। সেসব পেঁয়াজ আমদানি করতে না পারলে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি শিকার হবেন তারা। দেশের বাজারে আবারও সিন্ডিকেটে পেঁয়াজের দাম বেড়ে যাবে। এসময় উপস্থিত ছিলেন পেঁয়াজ আমদানিকারক শহীদুল ইসলাম, নুর ইসলাম, ওয়েদুল ইসলাম রিপনসহ আরও অনেকে। এরআগে রবিবার (১৭ আগস্ট) হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও