• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
Headline
দুর্গাপুরে ৬৭০ বস্তা সার উদ্ধারের ঘটনায় প্রশাসনের সংবাদ সম্মেলন, ‘সার গায়েবের’ অভিযোগ প্রত্যাখ্যান সাগর-রুনির হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন পদদলিত করতে ডাকসুর ফ্লোরে জিন্নাহ-গোলাম আযমের ছবি গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি কেরানীগঞ্জের আরশিনগরে একজনকে কুপিয়ে জখম, পরে হাসপাতালে মৃত্যু ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম ভারত থেকে পাইপলাইনে এলো প্রায় ৪ হাজার টন ডিজেল চাহিদার তুলনায় দেশে সারের মজুত ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি আসিফ নজরুলের নির্দেশেই বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি ‘অভূতপূর্ব বাক্স্বাধীনতা’র দাবি মাহদী আমিনের, হয়রানির তথ্য তুলে ধরল টিআইবি

পদদলিত করতে ডাকসুর ফ্লোরে জিন্নাহ-গোলাম আযমের ছবি

Reporter Name / ৭১ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংগৃহীত ছবি

প্রভাত রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় মোহাম্মদ আলী জিন্নাহ ও ছাত্রসংঘের নেতা আবদুল মালেকের ছবি টাঙানোকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই ডাকসুর প্রবেশপথের ফ্লোরে জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত করেছেন একদল শিক্ষার্থী। তারা ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে তারা এ কর্মসূচি পালন করেন।
ডাকসু সংগ্রহশালা নতুন করে ‘সংস্কার’ করার পর সেখান থেকে একাধিক স্মৃতিবিজড়িত ও ঐতিহাসিক উপাদান সরিয়ে ফেলার অভিযোগ ওঠে। বিভিন্ন ছবি ও স্মারক সরানোর ক্ষেত্রে কোনো নিয়ম মানা হয়নি বলেও অভিযোগ রয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ডাকসুর ভেতরে প্রবেশ করে মোহাম্মদ আলী জিন্নাহ ও আবদুল মালেকের ছবি ছিঁড়ে ফেলেন।
পরে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের সদস্যরা ডাকসুর ভেতরে গিয়ে সংগ্রহশালা পরিদর্শন করেন এবং অনিয়মের অভিযোগ তোলেন।
এদিকে মঙ্গলবার জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক ডাকসু সংগ্রহশালা পরিদর্শন করে।
পরিদর্শন শেষে ব্রিফিংয়ে ডাকসুর ভেতরে ‘মব’ করে ভাঙচুরের অভিযোগ তোলেন সংগঠনটির সদস্যরা। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
এদিকে সংগ্রহশালায় এমন ছবি রাখার বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটি কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসন বলছে, এই কাজের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার একই বিষয়ে সংবাদ সম্মেলন করেছে ছাত্র ফেডারেশন। তারা বলছে, ডাকসুর সংগ্রহশালায় ইতিহাসের বিকৃতি ঘটেছে। সংবাদ সম্মেলন থেকে ডাকসুর স্মারক পুনর্বহালের দাবি জানিয়েছে তারা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category