• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
Headline
সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না পিরোজপুরের নদীগুলোতে এক স্বৈরাচারকে হটিয়েছি, নতুন এক স্বৈরাচার গজিয়ে উঠেছে : নাহিদ ইসলাম প্রস্তুত থাকুন, আগামীর লংমার্চ ঢাকার দিকে: শফিকুর রহমান লক্ষ্মীপুরে মিষ্টির দোকান-খাদ্যপণ্য পরিবেশককে ৩ লাখ টাকা জরিমানা রাজশাহীর বাজারে বেগুনের কেজি ১০০ টাকা, অজুহাত পানি বৃদ্ধি রাজশাহীতে ফ্ল্যাটে নারীসহ আটক সেই পুলিশ কর্মকর্তাকে ছেড়ে দিয়েছে কচুয়ায় সড়ক দুর্ঘটনা রোধে স্বউদ্যোগে ঝোপঝাড় পরিষ্কার মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার রিয়াদে হামলা করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতিরা , বিকট বিস্ফোরণ

ঢাবিকে ‘সিনিয়র মাদ্রাসা’ না বানানোর আহ্বান ফজলুর রহমানের

Reporter Name / ১৭ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে এটিকে যেন কেউ ‘সিনিয়র মাদ্রাসা’ না বানায়, এমন আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের আহ্বান জানিয়ে তিনি বলেন, পোশাক ও ভাষা দিয়ে মানুষের মূল্যায়ন করা যায় না। আলিম হতে হলে এলেম বা জ্ঞান অর্জন করতে হবে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কিশোরগঞ্জ জেলা ছাত্র ফোরাম আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফজলুর রহমান বলেন, “জ্ঞান অর্জন করো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে এটিকে যেন কেউ সিনিয়র মাদ্রাসা না বানায়। মাদ্রাসায় কী হয় বা বানালে কী হয়, তা সবাই এখন দুই চোখেই দেখতে পাচ্ছে।”তিনি বলেন, পায়জামা বা মাথায় টুপি পরলেই কেউ আলিম হয়ে যায় না। আলিম হতে হলে এলেম বা জ্ঞান অর্জন করতে হবে। পোশাক বা ভাষার কোনো নির্দিষ্ট ধর্ম নেই বলেও মন্তব্য করেন তিনি।
আরবি ভাষায় কথা বললেই কেউ ধর্মীয় জ্ঞানসম্পন্ন হয়ে যায় না উল্লেখ করে ফজলুর রহমান বলেন, আরবি ভাষায় কে কী করছে এবং কী বলছে, সেটাই মূল বিষয়।
ধর্ম ও রাজনীতির প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতি, ধর্ম এবং ধর্মব্যবসা এক বিষয় নয়। শিক্ষার্থীদের সত্যের পথ, ন্যায়ের পথ ও আল্লাহর রাসুলের পথ অনুসরণ করে ভালো কাজ করার আহ্বান জানিয়ে তিনি ধর্মের নামে ব্যবসা না করার পরামর্শ দেন।
নবীনবরণ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। অনুষ্ঠান উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান, সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মে কুলসুম বেগম, কিশোরগঞ্জ জেলা পাবলিক কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং সদস্য সচিব মামুন সরকার।


আপনার মতামত লিখুন :
More News Of This Category