• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
Headline
হোমনায় ডাকাত সন্দেহে গ্রেপ্তার, মুক্তির দাবিতে সড়ক অবরোধ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেয়া কালি মুছে ভাইরাল রিকশাচালক সুপারিশকৃত বিচারকদের হবে ডোপ টেস্ট, বেঁধে দেয়া হলো সময় ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ ‘কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালকে ১০০০ শয্যায় উন্নীত করা হবে’: কৃষিমন্ত্রী এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ৩–৬ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেয়া হবে: মাহদী আমিন সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে ডিএসসিসির বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে : খাদ্যমন্ত্রী ক্ষতিকর উপাদানে তৈরি নকল ও ভেজাল পণ্যে বাজার সয়লাব শিক্ষার্থীদের ফলাফলের পাশাপাশি পাঠদানের কার্যকারিতাও মূল্যায়ন করতে হবে : ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের ফলাফলের পাশাপাশি পাঠদানের কার্যকারিতাও মূল্যায়ন করতে হবে : ববি হাজ্জাজ

Reporter Name / ১৩ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

প্রভাত রিপোর্ট: শিক্ষার্থীদের ফলাফলের পাশাপাশি শিক্ষকদের পাঠদানের কার্যকারিতাও মূল্যায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, কোনো শিক্ষার্থী প্রত্যাশিত শিখনফল অর্জন করতে না পারলে এর পেছনের কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এ ক্ষেত্রে শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের শেখার অগ্রগতিও নিয়মিত পর্যবেক্ষণ করা জরুরি। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণসাক্ষরতা অভিযান ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ আয়োজনে ‘চ্যালেঞ্জড শিক্ষার্থী সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবক উভয়ের দায়িত্বের কথা উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, শিক্ষার্থীদের যথাযথভাবে শেখানোর দায়িত্ব শিক্ষক ও অভিভাবক উভয়ের। তবে শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান নিশ্চিত করার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকরা যথাযথভাবে পাঠদান করতে পারছেন কি না এবং শিক্ষার্থীরা কতটা শিখছে, তা নিয়মিত মূল্যায়ন করা প্রয়োজন।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষকরা প্রকৃত শিক্ষা দেওয়ার লক্ষ্য নিয়েই এ পেশায় আসেন। তবে নানা কারণে অনেক সময় তারা যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারেন না। এ জন্য শিক্ষকদের পেশাগত কাজের বিভিন্ন দিক মূল্যায়ন করা দরকার। একই সঙ্গে শিক্ষার্থীদের শেখার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হলে প্রত্যাশিত শিখনফল অর্জনের সুযোগ বাড়বে।
শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল যন্ত্রের অতিরিক্ত ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে ববি হাজ্জাজ বলেন, স্মার্টফোন ও অন্যান্য ডিজিটাল যন্ত্রের প্রতি অতিরিক্ত নির্ভরতা এখন বড় সামাজিক চ্যালেঞ্জ। তরুণ প্রজন্মসহ বিভিন্ন বয়সী মানুষের মধ্যে এ প্রবণতা দেখা যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। প্রযুক্তির ব্যবহার যেন শিক্ষার্থীদের মনোযোগ, শেখার আগ্রহ ও স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি না করে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
শিক্ষাক্রম পরিবর্তনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সময়ের সঙ্গে জ্ঞান, দক্ষতা ও শিক্ষার চাহিদা পরিবর্তিত হয়। তাই শিক্ষাক্রম নিয়মিত পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী হালনাগাদ করা দরকার। তবে এ পরিবর্তন হতে হবে গবেষণা, পরিকল্পনা ও সংশ্লিষ্ট অংশীজনের মতামতের ভিত্তিতে। পর্যাপ্ত প্রস্তুতি ও সময় না দিয়ে হঠাৎ শিক্ষাক্রম পরিবর্তন করা হলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য তা চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ভবিষ্যতে শিক্ষাক্রমে পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুত করার বিষয়টি গুরুত্ব দেওয়া হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ববি হাজ্জাজ বলেন, সাফল্য অর্জনের অনেক পথ খোলা রয়েছে। এর জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধূরী। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. মাহদী আমিন। সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন গণসাক্ষরতা অভিযানের কাউন্সিলের চেয়ারপারসন ও ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ড. ইরাম মরিয়ম, প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস।


আপনার মতামত লিখুন :
More News Of This Category