• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
Headline
হোমনায় ডাকাত সন্দেহে গ্রেপ্তার, মুক্তির দাবিতে সড়ক অবরোধ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেয়া কালি মুছে ভাইরাল রিকশাচালক সুপারিশকৃত বিচারকদের হবে ডোপ টেস্ট, বেঁধে দেয়া হলো সময় ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ ‘কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালকে ১০০০ শয্যায় উন্নীত করা হবে’: কৃষিমন্ত্রী এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ৩–৬ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেয়া হবে: মাহদী আমিন সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে ডিএসসিসির বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে : খাদ্যমন্ত্রী ক্ষতিকর উপাদানে তৈরি নকল ও ভেজাল পণ্যে বাজার সয়লাব শিক্ষার্থীদের ফলাফলের পাশাপাশি পাঠদানের কার্যকারিতাও মূল্যায়ন করতে হবে : ববি হাজ্জাজ

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ৩–৬ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেয়া হবে: মাহদী আমিন

Reporter Name / ১৮ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

প্রভাত রিপোর্ট: এসএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের তিন থেকে ছয় মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন। ২০২৭ সাল থেকে এ ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা জানান তিনি। পাশাপাশি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের তালিকা তৈরি করে ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। শনিবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণসাক্ষরতা অভিযান ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত ‘চ্যালেঞ্জড শিক্ষার্থী সম্মেলন-২০২৬’ অনুষ্ঠানে মাহদী আমিন এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, ‘আমি এ অনুষ্ঠানে আসার আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলেছি। প্রথমবারের মতো আমরা এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের তালিকা তৈরি করে তাদের ক্যারিয়ার গঠনে উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছি। ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে এসব শিক্ষার্থীকে সরাসরি কর্মসংস্থানের সুযোগ তৈরির দিকে এগিয়ে নেওয়া হবে।’ এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ছয় লাখ শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার পেছনে একক কোনো কারণ নেই উল্লেখ করে মাহদী আমিন বলেন, আগামী বছর থেকে অকৃতকার্য শিক্ষার্থীদের তিন থেকে ছয় মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে। গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category