• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
Headline
যুক্তরাষ্ট্রের হুমকি : রাশিয়ার জ্বালানি স্থাপনায় হামলা না থামালে বড় বিপদে পড়বে ইউক্রেন দিল্লির যন্তর মন্তরে আন্দোলনে ১২ সাংবাদিক আটক পুলিশ হেফাজতে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি ইয়েমেন যাওয়ার পথে নৌকা ডুবে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ৮৪ ইয়েমেনের সানা ও তাইজে বিমান হামলা, বিকল্প পথে তেল রপ্তানির বার্তা সৌদির ‘ইন্ডিয়া’ নেতাদের সঙ্গে দেখা করতে রাজি নন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন মোদী সরকারের ২০০ কর্মকর্তা : রাহুল গান্ধী হুতিদের নিয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আইএমএফের সঙ্গে ৪৫০ কোটি ডলারের নতুন ঋণ নিয়ে আলোচনা হতে পারে জ্বালানি নিরাপত্তায় সৌদি আরবের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

নেটফ্লিক্সে চাকরি হারানোর শঙ্কায় ৮০০ কর্মী, আসছে বড় ছাঁটাই?

Reporter Name / ৩ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

প্রভাত বিনোদন: বিশ্বের জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার খবর সামনে এসেছে। প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ৫ শতাংশকে ছাঁটাই করা হতে পারে। মার্কিন সংবাদমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহেই এ বিষয়ে ঘোষণা আসতে পারে।
ভ্যারাইটির প্রতিবেদনে প্যাক নিউজের বরাতে বলা হয়েছে, নেটফ্লিক্স উল্লেখযোগ্য পুনর্গঠনের পরিকল্পনা করছে। এতে প্রতিষ্ঠানটির প্রায় ৫ শতাংশ কর্মী প্রভাবিত হতে পারেন। তবে কোন বিভাগে সবচেয়ে বেশি ছাঁটাই হতে পারে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি নেটফ্লিক্সের এক মুখপাত্র।
২০২৫ সালের শেষ নাগাদ নেটফ্লিক্সে পূর্ণকালীন কর্মীর সংখ্যা ছিল প্রায় ১৬ হাজার। সেই হিসাবে ৫ শতাংশ কর্মী ছাঁটাই করা হলে চাকরি হারাতে পারেন প্রায় ৮০০ জন। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডায় কর্মরত ছিলেন প্রায় ১০ হাজার ৯০০ জন। এর আগে ২০২২ সালে বড় পরিসরে কর্মী ছাঁটাই করেছিল নেটফ্লিক্স। সে সময় প্রতিষ্ঠানটি প্রায় ৪৫০ কর্মীকে ছাঁটাই করে। ওই বছরের প্রথম প্রান্তিকে এক দশকের বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো গ্রাহকসংখ্যা কমে যাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। চলতি বছরও বৈশ্বিক পণ্য উন্নয়ন দলের কয়েক ডজন কর্মীকে ছাঁটাই করে প্রতিষ্ঠানটি। তবে নেটফ্লিক্সের ব্যবসা পুরোপুরি সংকুচিত হচ্ছে, এমন নয়। প্রতিষ্ঠানটির সহপ্রধান নির্বাহী কর্মকর্তা টেড সারানডোস জানিয়েছেন, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে সব ভৌগোলিক অঞ্চলে রাজস্বে দুই অঙ্কের প্রবৃদ্ধি হয়েছে। তবে প্রতিষ্ঠানটি আরও দ্রুত প্রবৃদ্ধি অর্জন করতে চায়।
এদিকে ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে নেটফ্লিক্সের আয় ওয়াল স্ট্রিটের পূর্বাভাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকলেও তৃতীয় প্রান্তিকের রাজস্ব পূর্বাভাস বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে কম ছিল। আগামী ২০ অক্টোবর তৃতীয় প্রান্তিকের আর্থিক ফল প্রকাশ করার কথা রয়েছে প্রতিষ্ঠানটির।


আপনার মতামত লিখুন :
More News Of This Category