বাগেরহাট প্রতিনিধি: ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ,এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। বুধবার (২৮অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ উদ্যোগে বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয় চত্তরে দিবসের র্যা লি বের করা হয়।
পরে সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ।
বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (বাগেরহাট সদর সার্কেল) সাবিহা মেহেবুবা, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ শুনু,নিরাপদ সড়ক দিবস সংগঠনের বাগেরহাট জেলা শাখার সভাপতি আলী আকবর টুটুল, বাসমিনি বাস মালিক সমিতির সাধারন সম্পাদক মো. শহিদুল ইসলাম, বিআরটিএর মোটরযান পরিদর্শক মো. সাইফুল ইসলামসহ আরও অনেকে।
বক্তারা জানান, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়, চালক, পথচারী ও যাত্রীসহ সবাইকে সচেতন হতে হবে। ট্রাফিক আইন মেনে চলা, অতিরিক্ত গতি পরিহার করা এবং হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন। সড়ক দুর্ঘটনা বর্তমান সময়ে এক বড় সামাজিক অভিশাপে পরিণত হয়েছে। শুধুমাত্র আইন প্রয়োগ করে সড়ক দুর্ঘটনা পুরোপুরি রোধ করা সম্ভব নয়; এজন্য প্রয়োজন চালক, পথচারী এবং যাত্রীসহ সবার সচেতনতা। ট্রাফিক আইন মেনে চলা, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার করা এবং অপ্রাপ্তবয়স্ক ও লাইসেন্সহীন চালকদের গাড়ি চালানো বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ৪ জন চালককে সম্মাননা তুলে দেন অতিথিরা।