• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
Headline
জনবান্ধব ভূমিসেবায় নতুন মাইলফলক: কুষ্টিয়ায় জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এমপির কঠোর হুঁশিয়ারি পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন হোমনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ছাত্রদল নেতা হত্যা : এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার ৩৬ দিন পর চুয়েটে ক্লাস শুরু, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের শারীরিক সম্পর্কের পর বিয়ে না করায় এসআই প্রত্যাহার রংপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, তিনজনই পোশাক শ্রমিক গাইবান্ধায় ভাওয়াইয়া আসর ও মোর কালারে কালা ‘না বুঝে ভুল করেছি’, ফেসবুক লাইভে ক্ষমা চেয়ে শ্যালিকাকে তালাকের ঘোষণা

হোমনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

Reporter Name / ২০ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

মেহেদী হাসান,হোমনা : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার হোমনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে হোমনা উপজেলা শিল্পকলা একাডেমিতে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাহফুজুল ইসলাম, হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, হোমনা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জনাব . মোজাম্মেল হক (ভিপি মুকুল), সিনিয়র সহসভাপতি জাকির হাসান (জাকি), সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, সহসভাপতি মো. শাহ আলম হিমেল, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মোল্লা, মো. সাইফুল ইসলাম (ভিপি রাজা), দপ্তর সম্পাদক মো. সেলিম মাস্টার, হোমনা পৌর বিএনপির সভাপতি মো. সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি আব্দুল লতিফ এবং উপজেলা বিএনপির নির্বাহী সদস্য মো. আলমগীর হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, আন্দোলন-সংগ্রামে নানা প্রতিকূলতা মোকাবিলা করে বিজয় ছিনিয়ে আনার ইতিহাস রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের। দীর্ঘ ৪৮ বছরের পথচলায় সংগঠনটি দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যুবদলের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে আগামী দিনেও দেশ ও জনগণের কল্যাণে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনকে আরও শক্তিশালী করতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
হোমনা উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ জামালের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম জহির।

এ সময় যুবদলের স্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মো. সেলিম মিয়া, মো. রাসেল ভূঁইয়া, মো. বায়েজীদ ভূঁইয়া, মো. সুজন মিয়া, মো. আব্দুল মোমেন (মেহেদী), মো. ফয়সাল আহাম্মেদ, মো. ফয়েজুল ইসলাম, মো. জুয়েল রানা, মো. সাদ্দাম হোসেন, মো. আল-আমিন হোসেন, মো. খাইরুল বাশার ও মো. আক্তার হোসেনসহ উপজেলা ও পৌর যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category