• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
Headline
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো দুই দশক পর সরকার প্রধান বাগেরহাটে, নেতাকর্মীদের মধ্যে নতুন করে আগ্রহ ও উচ্ছ্বাস পরীক্ষা দিতে বেরিয়ে নিখোঁজ যুথি, দুইদিন পর বাড়ির পাশেই মিলল মরদেহ মুন্সীগঞ্জে মাজারে ঢুকে ঘুমন্ত ভক্তকে কুপিয়ে হত্যা কুমিল্লাজুড়ে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ২৯৯ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৭৫ জয়পুরহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে তরুণ নিহত, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় পাঁচ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন নারায়ণগঞ্জে সতর্ক পুলিশ, কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা দীর্ঘ বিরতি শেষে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে, উচ্ছ্বসিত পর্যটকরা

লামিনে ইয়ামাল নাসরাউই এবানা, বললেন তার বাবা মুনির নাসরাউই

Reporter Name / ১৬ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: লামিনে ইয়ামাল: খবরের শিরোনাম ও টেলিভিশন সম্প্রচার থেকে শুরু করে বিশ্বজুড়ে ভক্তদের পরা জার্সি—সবখানেই এই নাম। বিপুল জনপ্রিয়তা সত্ত্বেও কিন্তু তার আসল নাম নিয়ে বিভ্রান্তি আছে। তার বাবা মুনির নাসরাউই ব্যক্তিগতভাবে বার্সা তারকার নাম নিয়ে ভুল সংশোধন করেছেন।
দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে লা লিগায় ৬-১ ব্যবধানে বার্সার জয়ে ইয়ামালের জোড়া গোলের পর তার বাবা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি ব্যাখ্যা দিয়েছেন, অনেকেই ভুলবশত মনে করেন, ইয়ামাল তরুণ বার্সার তারকার নামের শেষ অংশ বা পদবী। বাস্তবে লামিনে ইয়ামাল কোনো আলাদা নাম নয়, এটি তার নামের প্রথম অংশ। আর পদবি নাসরাউই এবানা।
ছেলের নাম সংশোধনের দায়িত্ব নিয়ে শুরুতেই মুনির বলেন, ‘আমি আপনাদের কিছু একটা বলতে চাই। লামিনের নামের শেষ অংশ নাসরাউই এবানা। শুধু আপনাদের জানিয়ে রাখছি, যেন বিভ্রান্তি আর না হয়। লামিন ইয়ামাল তার প্রথম নাম।’ তিনি বলে গেলেন, ‘তার নাম লামিনে ইয়ামাল। এজন্যই তার বাবা তাকে বলেন, ‘লামিনে ইয়ামাল, সুখে-দুঃখে, সবসময় আমার ছেলে। আরেকটি ব্যাপার মনে রাখবেন, লামিনে ইয়ামাল যতক্ষণ মাঠে ততক্ষণ আপনি কখনোই শীর্ষে থাকতে পারবেন না।’এর আগে ইয়ামালও নিজের নাম নিয়ে ক্ষীণ আপত্তি জানান। ১৬ বছর বয়সে মুন্দো দেপোর্তিভো-কে তিনি বলেছিলেন, ‘আমার নাম লামিনে ইয়ামাল। কিন্তু যদি ছোট করতে চান, তবে লামিনে।’
বাবার সংশোধনের পর এই উইঙ্গারের পুরো নাম কী দাঁড়াল? লামিনে ইয়ামাল নাসরাউই এবানা। তার পদবির প্রথম অংশ এসেছে বাবার কাছ থেকে, আর দ্বিতীয় অংশ মা শেইলা এবানার কাছ থেকে। তার নাম নিয়ে বিভ্রান্তি অস্বাভাবিক নয়, ধারাভাষ্যকাররা প্রায়ই পদবি ভেবে ‘ইয়ামাল’ কিংবা নামের প্রথম অংশ ‘লামিনে’ ভেবে সম্বোধন করেন।
তার নামের পেছনের গল্পটা ফুটবলের চেয়েও গভীর। ছেলের জন্মের আগে নাসরাউই ও এবানা আর্থিকভাবে কষ্টের মধ্যে দিয়ে দিন পার করছিলেন। ওই সময় তারা তাদের দুই বন্ধু লামিনে ও ইয়ামালের কাছ থেকে অনেক সমর্থন পান। এই দুই বন্ধু তাদের দুঃসময়ে ঘর ভাড়া দিয়ে সাহায্য করেছিলেন। তাদের প্রতি কৃতজ্ঞতা থেকেই এই দম্পতি প্রতিজ্ঞা করেন, তাদের কখনও ছেলে হলে এই দুই সাহায্যকারী বন্ধুর নামে নাম রাখবেন। সেই প্রতিজ্ঞা তারা বাস্তবায়ন করেন ২০০৭ সালে ১৩ জুলাই তাদের প্রথম সন্তানের জন্মের পর।
লামিনে ইয়ামাল মাঠে আলো ছড়াচ্ছেন, যা আলোকিত করছে গোটা বিশ্বকে। জীবনের কঠিন সময়ে পাশে দাঁড়ানো দুই বন্ধুর নাম যেন একই সঙ্গে উচ্চারণ হয়, সেই প্রত্যাশা নিয়েই সম্ভবত নাসরাউই তার সন্তানের নামের ভুল সংশোধন করে দিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category