• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
Headline
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো দুই দশক পর সরকার প্রধান বাগেরহাটে, নেতাকর্মীদের মধ্যে নতুন করে আগ্রহ ও উচ্ছ্বাস পরীক্ষা দিতে বেরিয়ে নিখোঁজ যুথি, দুইদিন পর বাড়ির পাশেই মিলল মরদেহ মুন্সীগঞ্জে মাজারে ঢুকে ঘুমন্ত ভক্তকে কুপিয়ে হত্যা কুমিল্লাজুড়ে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ২৯৯ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৭৫ জয়পুরহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে তরুণ নিহত, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় পাঁচ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন নারায়ণগঞ্জে সতর্ক পুলিশ, কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা দীর্ঘ বিরতি শেষে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে, উচ্ছ্বসিত পর্যটকরা

বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা বেশি

Reporter Name / ১৮ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: আগামী বছরের অক্টোবরে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। আফ্রিকার তিনটি দেশে ১৪ দলকে নিয়ে হতে যাওয়া ৫৭টি ম্যাচের সূচিও প্রকাশ করা হয়েছে। ম্যাচ ধরে ধরে টিকিট কেনার অনুরোধও করতে শুরু করেছেন দর্শকরা। আইসিসি জানিয়েছে, এখন পর্যন্ত টিকিটের চাহিদা ১২ কোটিরও বেশি ছাড়িয়ে গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি টিকিটের অনুরোধ জমা পড়েছে ভারত-পাকিস্তানের ম্যাচ দেখার জন্য, যা ফাইনালের চেয়েও বেশি।
১ নভেম্বর পর্যন্ত ১২ কোটি ৮ লাখ ৯ হাজার ৪৬৭টি টিকিটের আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। ১৯৩টি দেশের ২৮ কোটি ভক্ত-সমর্থকরা টিকিট কেনার সুযোগ পাওয়ার জন্য নিবন্ধন করেছেন। ২১ নভেম্বর ব্যালট প্রক্রিয়া বন্ধ হতে ২০ দিনেরও কম সময় বাকি থাকলেও ৩ কোটি ২০ লাখের বেশি ম্যাচ নিবন্ধন সম্পন্ন হয়েছে।
সোমবার সকাল পর্যন্ত ব্যালট রেজিস্ট্রেশনের তালিকায় শীর্ষ দেশ দক্ষিণ আফ্রিকা। তারপর যুক্তরাজ্য, ভারত, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া আছে এই তালিকায়। এছাড়া দক্ষিণ আফ্রিকার সঙ্গে সহ আয়োজক দেশ জিম্বাবুয়ে ও নামিবিয়াসহ আফ্রিকান মহাদেশ থেকে ১৪ কোটি ৯ লাখ ৩৬ হাজার ৭০৮টি টিকিট আবেদন জমা পড়েছে।
দক্ষিণ আফ্রিকার আট ভেন্যুজুড়ে হতে যাওয়া ৪১টি ম্যাচের জন্য আবেদন জমা পড়েছে সাড়ে ১০ কোটির বেশি। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার ম্যাচগুলো ঘিরে (সুপার সেভেনের ম্যাচসহ ১১টি) প্রায় ২ কোটি ৬০ লাখ টিকিটের অনুরোধ এসেছে।
জিম্বাবুয়েতে অনুষ্ঠিত ম্যাচগুলোর জন্য ১৩ কোটি ৩ লাখ ৫০ হাজার ১৯০টি আবেদন পেয়েছে আইসিসি। ভিক্টোরিয়া ফলসের নতুন মোসি ওয়া তুনিয়া আন্তর্জাতিক ক্রিকে ট স্টেডিয়ামে ২৪ অক্টোবর জিম্বাবুয়ে বনাম ভারত ম্যাচের জন্যই টিকিটের আবেদন জমা পড়েছে ৩ কোটি ৩০ লাখের বেশি।
উইন্ডহোকে নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে হতে যাওয়া ছয়টি ম্যাচের জন্য ২০ লাখের বেশি টিকিট কেনার আগ্রহ দেখিয়েছেন ভক্ত-সমর্থকরা। এর মধ্যে সর্বোচ্চ প্রায় ৯ লাখ অনুরোধ এসেছে ৮ অক্টোবরের ইংল্যন্ড-বাংলাদেশ ম্যাচের জন্য। আর বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ম্যাচ ভারত বনাম পাকিস্তান। জোহানেসবার্গে ১০ অক্টোবরের ম্যাচের জন্য ৮০ লাখের বেশি টিকিটের আবেদন জমা পড়েছে, যা ২১ নভেম্বর একই শহরে হতে যাওয়া ফাইনালের চেয়ে বেশি। প্রায় ৮০ লাখ (৭৯ লাখ ৯৪৪টি) টিকিটের অনুরোধ এসেছে শিরোপা নির্ধারণী ম্যাচ দেখার জন্য।
আইসিসির জেনারেল ম্যানেজার (ইভেন্টস অ্যান্ড ক্রিকেট অপারেশন্স) গৌরব সাক্সেনা বলেছেন, ‘আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এর প্রতি সাড়া ছিল অসাধারণ। এই বিপুল চাহিদা টুর্নামেন্টটির বিশ্বব্যাপী আবেদন এবং ২৪ বছর পর প্রথমবারের মতো পুরুষ ক্রিকেট বিশ্বকাপকে আফ্রিকায় ফিরিয়ে আনার তাৎপর্যকে প্রতিফলিত করে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া জুড়ে প্রবল আগ্রহ একটি বিশ্বমানের আয়োজন উপহার দেওয়ার সুযোগের বিশালতা প্রমাণ করে, যা মহাদেশজুড়ে এবং বিশ্বজুড়ে ভক্তদের সংযুক্ত করে।’
আইসিসি ২০২৭ বিশ্বকাপের এলওসি সিইও কোনদিসা এনগোয়েনা বলেছেন, ‘টিকিটের এই বিপুল চাহিদা আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-কে ঘিরে থাকা উত্তেজনা এবং দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার জন্য এটি যে সুযোগ এনে দিয়েছে, তার একটি জোরালো ইঙ্গিত। সমগ্র আফ্রিকা থেকে প্রায় দেড় কোটি টিকিটের আবেদনের পাশাপাশি বিশ্বজুড়ে ভক্তদের প্রবল আগ্রহের ফলে এই টুর্নামেন্টটি ইতিমধ্যেই মানুষকে একত্রিত করছে, যা আমাদের অঞ্চলের জন্য একটি অবিস্মরণীয় আয়োজন হতে চলেছে।’ ২৪ বছরের মধ্যে প্রথমবার আফ্রিকায় ফিরছে বিশ্বকাপ। অক্টোবর-নভেম্বরে ১২টি ভেন্যুতে ৫৭ ম্যাচ হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়াতে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category