• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
Headline
ঢাকার বস্তি ও উপকূলের ৮ জেলার উন্নয়নে আসছে ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প পোশাকশ্রমিকদের জন্য প্রস্তাবিত ন্যূনতম মজুরি অপর্যাপ্ত: বাবুল আক্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে, দাম নির্ধারণে চলছে চূড়ান্ত আলোচনা বাংলাদেশিদের অনিয়মিত অভিবাসন নিয়ে ইইউ’র উদ্বেগ, ডিসেম্বরে বৈঠকে বসছে ২৭ দেশ ভারত থেকে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ বিদ্যুৎ উৎপাদনে গ্যাস ছেড়ে কয়লার দিকে ঝুঁকছে বাংলাদেশ বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী গ্রামীণ ব্যাংক রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান ড. ইউনূসের শর্ত মানলে দ্রুতই হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

শেখ হেলাল ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

Reporter Name / ১২৭ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

প্রভাত রিপোর্ট: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন এবং তার স্ত্রী শেখ রুপা চৌধুরীর আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (১০ মে) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম আসামিদের আয়কর নথি জব্দের জন্য পৃথক দুটি আবেদন করেন। আবেদনের শুনানিতে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন যে, মামলার সুষ্ঠু তদন্ত এবং অবৈধ সম্পদের উৎস নিশ্চিত করতে তাদের আয়কর সংক্রান্ত নথিপত্র পর্যালোচনা করা একান্ত প্রয়োজন। আদালত শুনানি শেষে এই আবেদন মঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য যে, শেখ হেলাল উদ্দীন আওয়ামী লীগ সরকারের আমলের একজন প্রভাবশালী সংসদ সদস্য ছিলেন। গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর তার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে, যার প্রেক্ষিতে দুদক এই অনুসন্ধান ও তদন্ত শুরু করে। আয়কর নথি জব্দের এই আদেশের ফলে তদন্ত প্রক্রিয়া আরও গতিশীল হবে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category