• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
Headline
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো দুই দশক পর সরকার প্রধান বাগেরহাটে, নেতাকর্মীদের মধ্যে নতুন করে আগ্রহ ও উচ্ছ্বাস পরীক্ষা দিতে বেরিয়ে নিখোঁজ যুথি, দুইদিন পর বাড়ির পাশেই মিলল মরদেহ মুন্সীগঞ্জে মাজারে ঢুকে ঘুমন্ত ভক্তকে কুপিয়ে হত্যা কুমিল্লাজুড়ে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ২৯৯ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৭৫ জয়পুরহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে তরুণ নিহত, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় পাঁচ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন নারায়ণগঞ্জে সতর্ক পুলিশ, কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা দীর্ঘ বিরতি শেষে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে, উচ্ছ্বসিত পর্যটকরা

থাইল্যান্ডে ইসরায়েলবিরোধী বিক্ষোভ, পর্যটকদের ভিসার মেয়াদ কমানোর দাবি

Reporter Name / ২৮ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

প্রভাত ডেস্ক: থাইল্যান্ডে ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে শুরু হওয়া প্রতিবাদ আরও তীব্র আকার ধারণ করেছে । গত শনিবার (৩১ অক্টোবর) ফুকেতে দুটি পৃথক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। থাইল্যান্ডে ইহুদি ধর্মীয় ও সামাজিক সেবা সংগঠন হাবাদ কেন্দ্রগুলো বন্ধ করা এবং ইসরায়েলি পর্যটকদের ভ্রমণের ওপর কড়াকড়ি আরোপের দাবিই ছিল এই প্রতিবাদের মূল বিষয়।
ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, এই জনসভার মূল বক্তা ছিলেন থাইল্যান্ডের প্রবীণ গণমাধ্যম ব্যক্তিত্ব, রাজনৈতিক অ্যাক্টিভিস্ট ও সাবেক ইয়েলো শার্টস আন্দোলনের নেতা সন্ধি লিমথংকুল। তিনি এককালীন ভিসায় থাইল্যান্ডে ইসরায়েলি পর্যটকদের প্রবেশের মেয়াদ সর্বোচ্চ ১৫ দিনে সীমিত করার দাবি জানান।
সন্ধির অভিযোগ, ইসরায়েলিরা স্থানীয় ব্যবসার ক্ষতি করছে, এমন সব ব্যবসা পরিচালনা করছে যা কেবল অন্যান্য ইসরায়েলিদের সেবা দেয় এবং এর ফলে ইউরোপীয় পর্যটকরা থাইল্যান্ড থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। তিনি সরকারকেও ইসরায়েলিদের প্রতি নতজানু হওয়ার জন্য অভিযুক্ত করেন এবং কোনো প্রমাণ ছাড়াই ইসরায়েলের সঙ্গে সরকারের গোপন চুক্তির ইঙ্গিত দেন।
লিমথংকুল গত ১০ সেপ্টেম্বর ব্যাংককে ইসরায়েলি দূতাবাসের বাইরে শত শত অংশগ্রহণকারীকে নিয়ে বিক্ষোভ করেছিলেন। সেই বিক্ষোভেও ‘ইহুদিরা দূর হও’ এবং ‘তোমরা ইহুদিরা থাই সংস্কৃতি বোঝো না, তাই দূর হয়ে যাও’-এর মতো বিদ্বেষমূলক ব্যানার দেখা গিয়েছিল। ওই সময়ও বিক্ষোভকারীরা থাই পতাকা হাতে ‘টেকিং ব্যাক থাইল্যান্ড’ বলে স্লোগান দেয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category