• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
Headline
দীপাবলিতে অযোধ্যায় আলোর উৎসব কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার কিশোর শ্রমবাজারে মানসম্মত কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি গড়ে তোলার আহ্বান বিশেষজ্ঞদের বিমানকে দুর্নীতিমুক্ত ও লাভজনক করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে, এলজিইডি প্রকৌশলীদের প্রতিমন্ত্রী ডিজিটাল অবকাঠামো নির্মাণের শুরু থেকেই সাইবার নিরাপত্তায় গুরুত্ব দিতে হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন শরীফ ডিসেম্বরে শেখ হাসিনা আসছেন, এটা রাজনৈতিক প্রোপাগান্ডা: ইশরাক ফতুল্লায় মাদ্রাসায় আগুন: শিক্ষার্থীদের চিকিৎসা ফ্রি, ২ মেডিকেল বোর্ড স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট দিয়েছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী

মাধুরীর সঙ্গে একই ফ্রেমে ছেলের প্রেমিকা

Reporter Name / ১৫ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন: বলিউড কুইন মাধুরী দীক্ষিত ও ড. শ্রীরাম নেনের জ্যেষ্ঠ পুত্র আরিন নেনে। চর্চিত প্রেমিকা খুশি-র সঙ্গে প্রকাশ্যে ক্যামেরাবন্দি হয়ে নেটপাড়ায় নিজেদের প্রেমের জল্পনায় প্রায় সিলমোহরই দিয়ে দিলেন এই স্টার কিড। শুধু দুজন নয়, মাধুরী দীক্ষিত এবং ড. শ্রীরাম নেনের পাশে দাঁড়িয়ে পারিবারিক ফ্রেমেও দেখা মেলে তাদের।
বলিপাড়ার খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার তারকাখচিত দিওয়ালি পার্টিতে বসেছিল চাঁদের হাট। সেখানে ছেলের প্রেমিকা অভিনেত্রীর সঙ্গে ফ্রেম ভাগ করেন। উৎসবের রাতে গোলাপি রঙের মণীশ মালহোত্রার ডিজাইনার শাড়িতে সেজেছিলেন মাধুরী দীক্ষিত। মাধুরী ও ড. শ্রীরামের পাশাপাশি ট্র্যাডিশনাল পোশাকে আরিন এবং খুশির ম্যাচিং স্টাইলিশ লুক সবার দৃষ্টি আকর্ষণ করেছে।
আরিন ও খুশির সম্পর্কের গুঞ্জন টলিপাড়া ও বলিপাড়ায় নতুন নয়। বিগত মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে দুজন একসঙ্গে সময় কাটানোর কিছু ছবি পোস্ট করে খুশি ক্যাপশনে লিখেছিলেন, ‘২ বছর, আর্শীবাদধন্য’।
সেই পোস্টের কমেন্ট বক্সে আরিন নিজেই মন্তব্য করেন— ‘মাই হার্ট’। এবার দিওয়ালির রাতে মাধুরী-শ্রীরামের উপস্থিতিতে দুজনকে পরিবারের সাথে একত্রে দেখে নেটিজেনদের ধারণা, এই সম্পর্কে পরিবারেরও পূর্ণ সম্মতি রয়েছে। এদিকে বলিউডে আত্মপ্রকাশের অপেক্ষায় থাকা আরিন নেনেশ ইতিমধ্যেই করণ জোহরের ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category