• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার

গহীন পাহাড় থেকে নারী ও শিশুসহ ৭ জন উদ্ধার, আটক ৩

প্রভাত রিপোর্ট / ১০৫ বার
আপডেট : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

প্রভাত সংবাদদাতা, টেকনাফ : কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে কোস্টগার্ডের অভিযানে দেশীয় বন্দুকসহ ৩ জন মানবপাচারকারীকে আটক করা হয়েছে। পাশাপাশি পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী, পুরুষ ও শিশুসহ ৭ জনকে উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার (বিএন) মো. সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ৭ ডিসেম্বর (রবিবার) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কোস্টগার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট বাহারছড়ার সদস্যরা গহীন পাহাড়সংলগ্ন মারিশবুনিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে অভিযানে অংশ নেওয়া দলটি ওই এলাকায় পাচারকারীদের গোপন আস্তানা থেকে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী, পুরুষ ও শিশুসহ মোট ৭ জন ভুক্তভোগীকে উদ্ধার করে। এ সময় ৩ জন মানবপাচারকারীকে আটক করতেও সক্ষম হন কোস্টগার্ড সদস্যরা। পরবর্তীতে, পাচারকারীদের দেওয়া তথ্য অনুযায়ী তাদের গোপন আস্তানা থেকে ১টি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়।
উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করছিল।
এছাড়াও, দেশের বিভিন্ন স্থান থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ভুক্তভোগীদের ভয়-ভীতি দেখানো এবং তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করার চেষ্টা করছিল। তিনি আরও জানান, উদ্ধার ব্যক্তিরা, জব্দ আগ্নেয়াস্ত্র ও আটক অপহরণকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মানবপাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও