• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
Headline
কুষ্টিয়ায় দৈনিক লালন বার্তা অনলাইন পত্রিকার উদ্বোধন মুক্ত হয়ে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল বিশ্বের সবচেয়ে দীর্ঘ ট্রেনযাত্রা, কত দেশ পেরিয়ে কোথায় যায়? দীর্ঘদিনের অনিদ্রা মস্তিষ্কের জন্য কতটা ঝুঁকিপূর্ণ? গুপ্তচরদের ‘হানি ট্র্যাপ’? ফাঁস করলেন সাবেক রুশ এজেন্ট নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী: ডা. জুবাইদা রহমান জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে ৩ কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ইট মারলে পাটকেল খেতে হয় : জেড আই খান পান্না জমকালো আয়োজনে সম্পন্ন হলো খরগোশ লিও ও পিকুর বিয়ে! রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর

এই অবস্থা চলতে থাকলে পোশাক শিল্প বিপর্যস্ত হওয়ার শঙ্কা : বিজিএমইএ সভাপতি

Reporter Name / ১২ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট : একটি মহল পোশাক শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে অভিযোগ করে দেশের অর্থনীতি ও রফতানি আয়ের প্রধান চালিকাশক্তি এ শিল্প রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন-বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান। শনিবার (১৪ নভেম্বর) এক জরুরি সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের অর্থনীতি ও রফতানি আয়ের প্রধান চালিকাশক্তি হলো আমাদের পোশাক শিল্প। কিন্তু একটি মহল এই শিল্পে বিশৃঙ্খলা করার অপচেষ্টা করছে। আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, গত ৭-১২ দিন এই সমস্যা সৃষ্টি হচ্ছে। নিম্নতম মজুরি বিষয়কে কেন্দ্র করে একটি মহল এই বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। তিনি বলেন, বিশেষ করে সাভার, আশুলিয়া ও গাজীপুরে শিল্প প্রতিষ্ঠানে স্বাভাবিক উৎপাদন ব্যাহত হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে এ শিল্প বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ শিল্প রক্ষায় তিনি সুশীল সমাজসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category