• সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
Headline
বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোর ঘোষণা শুভেন্দু অধিকারীর এক মামলায় ব্যারিস্টার সুমনের জামিন আপিলে বহাল আওয়ামী আমলে গুম-হত্যার অভিযোগে ফের ট্রাইব্যুনালে বিএনপি জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না: বিডা চেয়ারম্যান পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী কঠোর: পররাষ্ট্র উপদেষ্টা শতকোটি টাকা পাচারের মামলায় গ্রেফতার দেখানো হলো মাসুদ উদ্দিন চৌধুরীকে পাঁচ মামলায় সাংবাদিক শাকিল ও ছয় মামলায় ফারজানার জামিন নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী এবার পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি বরিশালে আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারী বরখাস্ত

বাতাকান্দি বাজারের অবৈধ জায়গা দখলমুক্তে উদ্ধার অভিযান পরিচালনা হবে: ইউএনও

Reporter Name / ৮৩ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬
Oplus_16908288

মো.বিল্লাল মোল্লা, কুমিল্লা উত্তর: কুমিল্লার তিতাস উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান বাতাকান্দি বাজার পরিদর্শন করেছেন। সোমবার (১১ মে) সকালে তিনি বাজারটি পরিদর্শনে যান এবং বাজারের সার্বিক অবস্থা ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক, বাতাকান্দি বাজার কমিটির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মো. মাইনউদ্দিন, সাধারণ সম্পাদক ডা. আবু নাছের ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান ভূইয়া, কোষাধ্যক্ষ আজিজুর রহমানসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং বাজারে অবৈধ জায়গা দখলমুক্ত করতে শিগগিরই উদ্ধার অভিযান পরিচালনা করা হবে বলে জানান। পাশাপাশি বাজারের বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন, যানজট নিরসন, পরিচ্ছন্নতা ব্যবস্থা ও সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ে খোঁজখবর নেন।
বাজার কমিটির নেতৃবৃন্দ বাজারের চলমান বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক দাবিদাওয়া ইউএনও’র কাছে তুলে ধরেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান।
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ ইউএনও’র এ পরিদর্শনকে স্বাগত জানিয়ে বাজারের উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category