• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
Headline
বাংলাদেশিদের অনিয়মিত অভিবাসন নিয়ে ইইউ’র উদ্বেগ, ডিসেম্বরে বৈঠকে বসছে ২৭ দেশ ভারত থেকে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ বিদ্যুৎ উৎপাদনে গ্যাস ছেড়ে কয়লার দিকে ঝুঁকছে বাংলাদেশ বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী গ্রামীণ ব্যাংক রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান ড. ইউনূসের শর্ত মানলে দ্রুতই হরমুজ প্রণালি খুলে দেবে ইরান এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ ভারত, মোদি দ্বিতীয় প্রভাবশালী নেতা কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামকে সংবর্ধনা অর্থনৈতিক অনিশ্চয়তায়ও কারা টিকিয়ে রেখেছেন বিলাসপণ্যের বাজার বাজুসের সিদ্ধান্ত: নতুন অলংকার কিনতে ক্রেতাদের আলাদা করে মজুরি দিতে হবে

‘আমাদের জোর করে নেয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে’: লতিফ সিদ্দিকী

Reporter Name / ১৯ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: আমাদের জোর করে নেয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে’ বলে অভিযোগ করেছেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ ও ৬ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের এজলাসে নেয়ার সময় তিনি এমন অভিযোগ করেন। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর এজলাসে আসামিদের হাজির করা হয়।
এদিন একে একে প্রিজনভ্যান থেকে নামিয়ে আসামিদের ট্রাইব্যুনালের হাজতখানায় নেয়া হয়। এরপর প্রথমে হুইলচেয়ারে করে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে এজলাসে নেওয়া হয়। এরপর সাবেক মন্ত্রী ডা. দীপু মনি ও ৭১ টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে স্বাভাবিকভাবে এজলাসে নেয়া হয়। পরে পর্যায়ক্রমে অন্য আসামিদের নেয়া হয়।
প্রিজনভ্যান থেকে নামানোর সময় আসামির হাতে হাতকড়া, শরীরে বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট ছিল। এ সময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডলকে কিছুটা জোরাজুরি করতে দেখা যায়। তবে সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান ছিলেন একেবারে নীরব। কোনো কথা না বলে তিনি এজলাসে প্রবেশ করেন। এর আগে গত ১২ নভেম্বর তাকে কথা বলতে দেখা গিয়েছিল। আসামিদের ট্রাইব্যুনালে আনা ও এজলাসে নেয়ার সময় আগের মতোই কঠোর নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়। দুই পাশে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য এবং সামনে পুলিশ সদস্যরা অবস্থান নেন।
শাপলা চত্বরের এ ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে গ্রেফতার ১১ জনকে সোমবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। বাকি ৩০ আসামি পলাতক রয়েছেন।
এর আগে গত ১২ নভেম্বর ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ওইদিন রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আসামিপক্ষের শুনানির জন্য ১৬ নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। তারই ধারাবাহিকতায় আজ আসামিপক্ষের শুনানি শুরু হয়েছে। আজ প্রথম দিনের মতো শুনানি নিয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ২৩ নভেম্বর দিন ঠিক করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মামলায় আসামিদের বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাযজ্ঞের অভিযোগ আনা হয়েছে। রাষ্ট্রপক্ষের অভিযোগ, হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এসব হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়। এসব অভিযোগের ভিত্তিতেই ৪১ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আবেদন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category