• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
Headline
গোপালগঞ্জে মুঠোফোনে টাকা লেনদেন করতে পারছেন না অনেক গ্রাহক আল্পস পর্বতের নীচে তৈরি হচ্ছে বিশাল রেল প্রকল্প, কমবে যাত্রার সময় অনেকটাই কমতে চলেছে দিল্লি থেকে হরিয়ানার পানিপথ ও কর্নাল যাওয়ার সময় দীর্ঘ আট বছরের পথ পাড়ি দিয়ে অবশেষে বুধ গ্রহে পৌঁছাল বেপিকলম্বো মালয়েশিয়াগামী ১২২ জন কর্মীকে বিদায় জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, লাগেনি পাসপোর্টের টাকাও পীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন ফটিকছড়িতে অস্ত্র তৈরির সরঞ্জাম, দুটি আগ্নেয়াস্ত্র ও ৩৪ রাউন্ড গুলি জব্দ,৬জন গ্রেপ্তার ১০ হাজার চিকিৎসক নিয়োগ ও সুরক্ষা আইন হচ্ছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে শতভাগ নতুন পাঠ্যবই তুলে দেয়ার পরিকল্পনা সরকারের শনিবার থেকে সব কলকারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর

নিষেধাজ্ঞার দাবির মধ্যেই একসঙ্গে নাচলেন হানি সিং-আতিফ আসলাম

Reporter Name / ১০ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন : রাজনৈতিক বিরোধের দেয়াল যখন সংগীত ও বিনোদনজগতেও ছায়া ফেলছে, তখন দুবাইয়ের এক বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে আনন্দে মাতলেন ভারত ও পাকিস্তানের দুই জনপ্রিয় শিল্পী। পাঞ্জাবি র‍্যাপার হানি সিং ও পাকিস্তানি গায়ক আতিফ আসলামকে একসঙ্গে নাচতে দেখা গেছে। ভারতে পাকিস্তানি নাটক, সিনেমা ও গান নিষিদ্ধের দাবি নতুন করে জোরালো হওয়ার মধ্যেই তাদের এই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
দুবাইয়ে এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন হানি-আতিফ। অনুষ্ঠানের সঞ্চালক সাদিক সেলিম সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নাচের একটি ভিডিও ও একসঙ্গে তোলা ছবি প্রকাশ করেন। ভিডিওতে পাকিস্তানি গায়ক ও গীতিকার আবরার-উল-হকের গানের তালে দুই শিল্পীকে নাচতে দেখা যায়। বর-কনেকে শুভেচ্ছা জানিয়ে আনন্দে মেতে ওঠেন তারা।
পোস্টে সাদিক লিখেছেন, ‘বন্ধুর বিয়েতে আতিফ ও হানি সারা রাত নাচে মেতে ছিলেন! আবরার-উল-হকের গানেও তাদের নাচতে দেখা ছিল দারুণ এক দৃশ্য। হানি যখন প্রবেশ করলেন, তাকে পুরোপুরি একজন আইকনের মতোই লাগছিল। ভালোবাসা ও উষ্ণতায় ভরপুর ছিলেন তিনি, আর তার স্টাইলও ছিল যথাযথ। এরপর এলেন আতিফ। বরাবরের মতোই শান্ত, সংযত ও প্রচারবিমুখ। কনসার্টের মহড়া শেষ করেই আসবেন বলে দেওয়া কথা রেখেছেন তিনি।’তিনি আরও লেখেন, ‘আর যখন একটি পাকিস্তানি নেটফ্লিক্স সিরিজের প্রচার বন্ধ করতে অভিযোগ দায়েরের উদ্যোগ চলছে, তখন আমরা এখানে সংগীত, বন্ধুত্ব ও আনন্দ উদ্‌যাপন করছি। এমনটা শুধু দুবাইয়েই সম্ভব।’
এদিকে পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ ‘জো বাচে হ্যায় সাঙ্গ সমেট লো’-এর ট্রেলার প্রকাশের পর ভারতে সেটি নিষিদ্ধের দাবি উঠেছে। অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে সিরিজটি নেটফ্লিক্স ইন্ডিয়ায় প্রচার না করার অনুরোধ জানিয়েছেন। ৪ ডিসেম্বর মুক্তির অপেক্ষায় থাকা সিরিজটিতে অভিনয় করেছেন আহাদ রাজা মীর, হানিয়া আমির ও মাহিরা খানসহ অনেকে। এর আগে পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এর দুটি বিশেষ প্রদর্শনীও অনলাইন সমালোচনার মুখে বেঙ্গালুরুতে বাতিল করা হয়। এমন পরিস্থিতিতে হানি সিং ও আতিফ আসলামের একসঙ্গে নাচের দৃশ্য নতুন করে আলোচনায় এসেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category