• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
Headline
গোপালগঞ্জে মুঠোফোনে টাকা লেনদেন করতে পারছেন না অনেক গ্রাহক আল্পস পর্বতের নীচে তৈরি হচ্ছে বিশাল রেল প্রকল্প, কমবে যাত্রার সময় অনেকটাই কমতে চলেছে দিল্লি থেকে হরিয়ানার পানিপথ ও কর্নাল যাওয়ার সময় দীর্ঘ আট বছরের পথ পাড়ি দিয়ে অবশেষে বুধ গ্রহে পৌঁছাল বেপিকলম্বো মালয়েশিয়াগামী ১২২ জন কর্মীকে বিদায় জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, লাগেনি পাসপোর্টের টাকাও পীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন ফটিকছড়িতে অস্ত্র তৈরির সরঞ্জাম, দুটি আগ্নেয়াস্ত্র ও ৩৪ রাউন্ড গুলি জব্দ,৬জন গ্রেপ্তার ১০ হাজার চিকিৎসক নিয়োগ ও সুরক্ষা আইন হচ্ছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে শতভাগ নতুন পাঠ্যবই তুলে দেয়ার পরিকল্পনা সরকারের শনিবার থেকে সব কলকারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর

মালয়েশিয়াগামী ১২২ জন কর্মীকে বিদায় জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, লাগেনি পাসপোর্টের টাকাও

Reporter Name / ১০ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: দীর্ঘ বিরতির পর আবারও মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় মালয়েশিয়াগামী ১২২ জন কর্মীকে বিদায় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি প্রত্যেক কর্মীর সঙ্গে দেখা করেন এবং হাত মেলান। এছাড়া কর্মীদের ইচ্ছায় তিনি বেশ কয়েকটি সেলফিও তোলেন। ফ্লাইটের আগে বেশ কয়েকজন কর্মী জানান, মালেশিয়াতে তারা সম্পূর্ণ বিনা খরচে যাচ্ছেন। তাদের তেমন কোনও অর্থ খরচ করতে হয়নি। এমনকি আগের করা পাসপোর্টের খরচও ফেরত পেয়েছেন।
মালয়েশিয়াগামী একজন কর্মী বিমানবন্দরে প্রবেশের আগে জানান, তিনি ২০২২ সালে পাসপোর্ট করেছেন। তবে আজকে মালয়েশিয়ায় কর্মী হিসেবে যাওয়ার কারণে তার পাসপোর্ট তৈরির অর্থ ৫ হাজার টাকা ফেরত দিয়েছে বোয়েসেল। জানা গেছে, তারা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে মাসিক ১ হাজার ৭০০ রিঙ্গিত মূল বেতনে, তিন বছরের নবায়নযোগ্য চুক্তিতে, নিয়োগকর্তার দেওয়া আবাসন ও চিকিৎসা সুবিধাসহ কাজ করবেন।
বোয়েসেল জানিয়েছে, এই কর্মসূচিতে ‘শূন্য মানে শূন্য’। কর্মীকে বোয়েসেল বা অন্য কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোনও অর্থ দিতে হচ্ছে না। পাসপোর্ট, মেডিক্যাল পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ফি, প্রাক-বহির্গমন প্রশিক্ষণ, বিমা, যাতায়াত ও আবাসনসহ বাংলাদেশ অংশের কর্মীপ্রতি ২৬ হাজার ৩৫০ টাকা এবং ভিসা ফি ও বিমান টিকিটের সম্পূর্ণ ব্যয় নিয়োগকর্তা বহন করছে।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, এতে করে জনপ্রতি আনুমানিক ২ লাখ টাকা হিসাবে কর্মীদের সাশ্রয় প্রায় ২ কোটি ১০ লাখ টাকা।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনটিকে বাংলাদেশের জন্য অত্যন্ত স্মরণীয় দিন হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, আজ ১১২ জন কর্মী মালয়েশিয়ায় যাচ্ছেন এবং পর্যায়ক্রমে প্রায় ১০ হাজার মানুষকে প্রায় বিনা পয়সায় মালয়েশিয়ায় পাঠানো সম্ভব হচ্ছে। দীর্ঘদিন বিষয়টি বন্ধ থাকার পর মালয়েশিয়ান সরকারের সহযোগিতায় আবারও শ্রম রফতানি শুরু করা সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি মালয়েশিয়ান সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
বিদেশগামী কর্মীদের দক্ষতা ও ভাষাগত প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, কর্মীদের আরও দক্ষ হিসেবে পাঠাতে পারলে তা কর্মী ও দেশ– উভয়ের জন্যই লাভজনক হতো। সরকার ইতোমধ্যে বিভিন্ন দেশে গমনেচ্ছু শ্রমিকদের নানাভাবে দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানান তিনি। বিশেষ করে বিদেশে কর্মক্ষেত্রে ভাষাকে একটি বড় বিষয় উল্লেখ করে তিনি জানান, আগামী কয়েক মাসের মধ্যেই বিভিন্ন দেশে গমনেচ্ছু কর্মীদের জন্য সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর কার্যক্রম শুরু করা হবে।
বিদেশগামী কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়ে বলেন, বিদেশে আপনাদের প্রত্যেককে ‘বাংলাদেশ’ হিসেবেই চিনবে। তাই সংশ্লিষ্ট দেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং আইনকানুন ও নিয়মকানুন যথাযথভাবে মেনে চলার জন্য তিনি সবাইকে অনুরোধ জানান। তিনি বলেন, আপনাকে দিয়েই তারা বাংলাদেশকে বিচার করবে। আপনারা যে সব কোম্পানিতে কাজ করবেন, সেখানে সুনামের সঙ্গে কাজ করলে আপনাদের দেখাদেখি তারা আরও বাংলাদেশি শ্রমিক নিতে উৎসাহিত বোধ করবে এবং তাদের মনে আত্মবিশ্বাস জন্মাবে যে এই দেশের মানুষ ভালো মানুষ।
সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বিদায়ী কর্মীদের সুস্থতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। একইসঙ্গে এই সুযোগ তৈরিতে ভূমিকা রাখায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও সচিবসহ সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category