• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
Headline
হোয়াইট হাউসের বিবৃতি: হরমুজ প্রণালি উন্মুক্ত রাখতে একমত দুই পরাশক্তি ট্রাম্প-শি বৈঠক: ‘ডন তজু’ বনাম ‘দার্শনিক রাজা’: বিপরীত মেরুর রাজনৈতিক দর্শন ‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচির উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান ২১ মের মধ্যে ঈদ বোনাস পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর দুদকের মামলায় স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর হাসিনাকে প্ররোচনা দেয়া’ ইনুর রায় যে কোনো দিন জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতে স্থানীয় সরকার মন্ত্রীর নির্দেশ গাজীপুরে ৫ হত্যাকাণ্ড: ফোরকান পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছে : পুলিশ গবাদিপশু প্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে আছে : প্রাণিসম্পদ মন্ত্রী উত্তরা ও তুরাগে ‘অনলাইন জুয়া চক্রের’ ৬ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৯: ডিবি

দুদকের মামলায় স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

Reporter Name / ৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

প্রভাত রিপোর্ট: দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরের স্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আনিস আলমগীরের আইনজীবী তাসলিমা জাহান পপি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
আইনজীবী তাসলিমা জাহান জানান, মামলায় আদালতে ব্যক্তিগত হাজিরা মওকুফ চেয়েও আবেদন করেছিলেন আনিস আলমগীর। তবে আবেদনটি নাকচ করা হয়েছে। তাঁকে সশরীর হাজিরা দিতে আদেশ দিয়েছেন আদালত।
আইনজীবী সূত্র জানায়, আজ এই মামলার ধার্য দিন ছিল। এ জন্য আদালতে হাজিরা দিতে আসেন আনিস আলমগীর। তাঁর পক্ষে তিনটি বিষয়ে আদালতে পৃথক আবেদন করা হয়। বিষয়গুলো হলো স্থায়ী জামিন, ব্যক্তিগত হাজিরা মওকুফ ও বিদেশে যাওয়ার অনুমতি। আদালত শুনানি নিয়ে আনিস আলমগীরের স্থায়ী জামিন মঞ্জুর করেন। ব্যক্তিগত হাজিরা মওকুফের আবেদন নামঞ্জুর করেন। এ ছাড়া অপর আবেদনটির বিষয়ে আদেশে আদালত বলেন, আনিস আলমগীর এক মাস বিদেশে থাকতে পারবেন।
শুনানি শেষে আনিস আলমগীর গণমাধ্যমকে বলেন, তাঁর স্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত। তবে তাঁকে সশরীর হাজিরা দিতে হবে। তিনি মামলা থেকে তো রক্ষা পাচ্ছেন না। তিনি আশা করেন, বর্তমান সরকার তাঁকে হয়রানি থেকে রেহাই দেবেন। গত ১৫ জানুয়ারি আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করে দুদক। গত ২৮ জানুয়ারি তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত ১১ মার্চ এই মামলায় তাঁর জামিন মঞ্জুর হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category